বৃহস্পতিবার আগুন লাগে মহেশতলা চক মিরে বজবজ রোডের উপর একটি গোডাউনে আগুন লাগে৷ খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন পাঠানো হয়৷ কিন্তু আগুন বিধ্বংসী আকার নিলে,ধাপে ধাপে আরও ১২ টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে৷ এছাড়া ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল৷তবে প্রাথমিক অনুমান,বর্ষায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ এর আগে মহেশতলা থানার অন্তর্গত বেনের পোলে একটি নারকেল তেল, হ্যান্ড স্যানিটাইজার, পাম অয়েল তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানার তিনতলার গোডাউনে আগুন লাগে।তবে এখনও পর্যন্ত কোনও প্রানহানির খবর নেই৷ কিন্তু গোডাউনটি ভস্মিভূত হয়ে গিয়েছে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি৷ পাশেই একটি জলাশয় থাকায় কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷ তা হলে আশেপাশে আগুন ছড়িয়ে পড়তে পাড়ত৷ দমকলের দাবি, আগুন নিয়ন্ত্রণে, এখন কুলিং প্রসেস চলছে ৷ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরই খতিয়ে দেখা হবে, কিভাবে আগুন লেগেছে ৷
Related Articles
পুর এলাকার জমি , বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য এবার মিলবে অনলাইনে।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্যের যে কোনও পুর এলাকার জমি বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য এবার মিলবে অনলাইনে।এজন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর একটি নতুন পোর্টাল তৈরি করছে। ‘কমন এনকামব্রেন্স অ্যান্ড ডিউজ পোর্টাল’ নামের এই পোর্টালে জমির হোল্ডিং নম্বর দিয়ে বর্তমান মালিকানা, বকেয়া কর, মামলা মোকদ্দমা সহ যাবতীয় তথ্য মিলবে বলে দফতর সুত্রে জানা গিয়েছে। জমি বা […]
কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্যের প্রক্রিয়া শুরু।
হুগলি, ৮ ডিসেম্বর:- কোভিড-১৯ এ মৃত ব্যক্তিদের সরকারী আর্থিক সাহায্য করতে সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে মাইকিং। সুপ্রীম কোর্টের আদেশক্রমে মৃত প্রত্যেক ব্যক্তিকে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকা টাকা দেওয়ার কথা ঘোষনা করেছে। ইতিমধ্যেই জেলার সব ব্লকে শুরু হয়েছে চেক দেওয়ার কাজ। সরকারী নির্দেশ অনুযায়ী কোভিডে মৃত ব্যক্তির শংসাপত্র, ভোটার ও আঁধার কার্ড, নিকট আত্মীয়ের ব্যাঙ্কের […]
চুঁচুড়ার পর চন্দননগর, আবারও বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো।
হুগলি,৬ ফেব্রুয়ারি:- চুঁচুড়ার পর চন্দননগর, আবারও বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটলো। প্রসঙ্গত দিন কয়েক আগেই চুঁচুড়ার চকবাজারে একটি চায়ের দোকানে বসে থাকা এক ষাটোর্দ্ধ ব্যাক্তির হাত থেকে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই দুঃষ্কৃতি। সেই ঘটনায় দুজনের পেনশনের টাকা খোয়া যায়। এবারে প্রায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটলো চন্দননগরে। বৃহস্পতিবার দুপুরে চন্দননগর নাড়ুয়ার বাসিন্দা অমিয় […]








