সুদীপ দাস , ২৮ মে:- রাত থেকেই ছেলে বৌমার মন খারাপের কথা বুঝতে পেরেছিলো শাশুড়ি। তাই সকাল হতেই তোরজোর শুরু করে দেন শাশুড়ি মা। নিজেই সিদ্ধান্ত নেন এবার বৌমা ষষ্ঠীর। তাই সকাল থেকেই বাজার হাট শুরু করে দেন চুঁচুড়ার বালি মোড় কালিতলার বাসিন্দা রিঙ্কু হালদার। লকডাউনের জেরে ছেলেদের নিয়ে বৌমারা বাপের বাড়িতে যেতে পারেনি। তাই এবারের ষষ্ঠীতে তিন বৌমাকে নিয়ে বৌমা ষষ্ঠীর আয়োজন করলেন রিঙ্কু হালদার। তিন বৌমা রূপা, টুটু, ইন্দ্রানীর জন্য হরেক পদের আয়োজন করলেন রিঙ্কু দেবী। তিন বৌমাকেই দুপুরে মেঝেতে বসিয়ে রিতিমত জামাই আদর করলেন রিঙ্কু দেবী। শাশুড়ির আদর পেয়ে বেজায় খুশি হলেন বৌমারাও।
Related Articles
আইনি টানাপোড়নের মধ্যেই শিক্ষক বদলির পদক্ষেপ, শিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৮ আগস্ট:- আইনি টানাপোড়েনের মধ্যেই শিক্ষক বদলি নিয়ে পদক্ষেপ করল রাজ্যের শিক্ষা দফতর। আপাতত ৪৯৩ জন স্কুল শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে। বদলি তালিকায় নাম ছিল ৬০৫ জনের। তাঁদের মধ্যে আবেদনের ভিত্তিতে দফতরের বিশেষ বিবেচনায় বাদ গিয়েছে ১১২ জনের নাম। তাই বাকিদের বদলি হচ্ছেই। দফতরের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষকদের […]
মিড ডে মিলে কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে বামেদের বিক্ষোভ চুঁচুড়ায়।
হুগলি, ২ আগস্ট:- হুগলি গার্লস স্কুলে মিড ডে মিলের কর্মীদের ছাঁটাই এর প্রতিবাদে বাম শ্রমিক সংগঠনের এর পক্ষ থেকে স্কুলের গেটে আজকে বিক্ষোভ দেখানো হয়। হাতে পোস্টার নিয়ে সিটুর মহিলা কর্মীরা বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ একদিন স্কুলে না আসায় মিড ডে মিলের কর্মিদের ছাঁটাই করা অমানবিক এবং বেআইনি। […]
টানাহেঁচড়া করে পুরোহিতকে নিয়ে গিয়ে পুজা, ভাইরাল সেই ভিডিও।
কোচবিহার,২৯ জানুয়ারি:- আজ সরস্বতী পূজা। এই দিনে প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঘরে ঘরে সরস্বতী পুজো হয়। কিন্তু সকাল থেকেই উদ্যোক্তারা পুরোহিতের অপেক্ষায় থাকতে থাকতে যখন ধৈর্য হারা হয়ে পড়েছে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল এক পুরোহিত তাকে এক প্রকার হাইজ্যাক করে কথায ভেবে শুরু হয় টানাহেঁচড়া। কে কার পুজো প্যান্ডেলে নিয়ে যাবেন পুরোহিত […]








