প্রেমিকার বাড়ির লোকজনের মারধোর হুমকি। বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক।মৃতের নাম তন্ময় নন্দী(১৭)। ঘটনায় ব্যাপক উত্তেজনা চন্দনপুরে। অভিযুক্তদের মারধোর করে উত্তেজিত জনতা।ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায় । গতকাল সকালে তন্ময়কে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে প্রেমিকের বাড়ির লোক এমনই অভিযোগ।পরিবারের অভিযোগ তাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয়।প্রথমে চুঁচুড়া হাসপাতালে পরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।আজ ভোরে তার মৃত্যু হয় ।ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলো তন্ময় । তার মৃত্যুর খবর গ্রামে আসতেই উত্তেজনা ছড়ায়। দেবানন্দপুরের দশম শ্রেনীর এক ছাত্রীকে ভলোবাসত তন্ময়, বেশ কিছুদিন ধরে নানা অছিলায় ছাত্রীর পিছু নেওয়ার পাশাপাশি তার বাড়িতে যেত।সেটা বুঝতে পেরে গতকাল তন্ময়কে সাবাধান করা হয় ।এক চরও মারে ছাত্রীর মামা কমল কৃষ্ণ রায় ।আজ গ্রামবাসীদের চাপের মুখে সেকথা স্বীকার করে কমল ওরপে লালু ।তারপরেই এই ঘটনা বলে দাবী মৃতের পরিবারের। সম্ভবত ঘাস মারার কিটনাশক খেয়ে আত্মহত্যা করে ছাত্র অনুমান পুলিশের।কি কারনে মৃত্যু খতিয় দেখছে চুঁচুড়া থানার পুলিশ।।
Related Articles
মন্ডপে দেওয়াল লিখনের মাধ্যমে এবার সচেতনতার বার্তা দিল চারাবাগান নেতাজী সংঘ।
হাওড়া , ১৩ নভেম্বর:- গত কয়েক মাস ধরে সারা বিশ্বজুড়েই করোনা অতিমারীর পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে এবছর আদালতের রায়ে নিষিদ্ধ হয়েছে সব বাজি। আলো, ধোঁয়া বা শব্দ উৎপন্ন করে এমন কোনও বাজিই কোভিড পরিস্থিতিতে এবার নিষিদ্ধ হয়েছে। এই নিয়েই এবছর কালীপুজোর মন্ডপে ব্যানার ও দেওয়াল লিখনের মাধ্যমে দর্শনার্থীদের সচেতনতার বার্তা দিয়েছেন হাওড়ার চারাবাগান নেতাজি […]
নজরদারি বাড়াতে শহর জুড়ে সাড়ে পাঁচ হাজার সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে লালবাজার।
কলকাতা, ১২ জুন:- নজরদারি বাড়াতে শহর জুড়ে আরও সাড়ে ৫ হাজার সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে লালবাজার।নির্ভিয়া প্রকল্পের দ্বিতীয় দফায় এই ক্যামেরা বসানোর জন্য ৩৯ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। কাজের ওয়ার্ক অর্ডারও জারি হয়ে গেছে। পুজোর আগেই এই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যদিও এই ক্যামেরা বসানোর প্রক্রিয়া অনেক […]
তৃণমূলে ঢুকলে চুরি-জোচ্চুরি করতে পারবে , তাই এখন মাথা ন্যাড়া করে তৃণমূলে ঢুকছে , তর্পণ শেষে প্রতিক্রিয়া লকেটের।
সুদীপ দাস, ৬ অক্টোবর:- চোর-ডাকাতরা ধরা পরলে তাদের মাথা মন্ডন করা হতো, এখন দেখছি মাথা ন্যাড়া করে তৃণমূলে ঢুকছে। বিজেপি উন্নয়নের দল। তৃণমূলে ঢুকলে চুরি-জোচ্চুরি করতে পারবে। তাই মাথা ন্যাড়া করে তৃণমূলে ঢুকছে। ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিষ দাস প্রসঙ্গে কটাক্ষ হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর। বুধবার মহালয়ার পুণ্যলগ্নে নিজের লোকসভা কেন্দ্র হুগলীর চুঁচুড়ায় তর্পণ করতে […]








