শুভজিৎ ঘোষ,আরামবাগ,২৫ মে:- তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন খুলে ছিড়ে ফেলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়ভাড়ি এলাকায় । জানা গেছে বড়বাড়ি এলাকায় তৃণমূলের বেশ কিছু দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো ছিল । তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ সেই পতাকা ও ফেস্টুন গুলি ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে । শুধু তাই নয় কিছু ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে । এই ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত আরামবাগ থানার পুলিশ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে । আরামবাগ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পলাশ রায় বলেন সোমবার সকালে তৃণমূল কর্মীরা কার্যালয়ে তে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে দেখেন পতাকা ফেস্টুন গুলো ছিড়ে ফেলা হয়েছে এরপরই তিনি বলেন বেশ কিছুদিন যাবৎ এখানে মদের আসর বসছে এবং সেখান থেকে বিজেপির শ্লোগান দেয়া হচ্ছে এরপরই তিনি বলেন অনুমান করা হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড বিজেপির দুষ্কৃতিরাই করেছে। যদিও এ ব্যাপারে বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
Related Articles
প্রাণে বাঁচলেন বৃদ্ধ।
হাওড়া,২৪ মে:- রবিবার সকালে হাওড়ার বালির পঞ্চাননতলায় এক বৃদ্ধ আচমকাই অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। কিন্তু, বর্তমানে করোনা আতঙ্কের জেরে পথচলতি মানুষজন তা দেখেও কেউই প্রথমে সাহায্যর হাত বাড়াননি বলে অভিযোগ। খবর পেয়ে এগিয়ে আসেন বালি এলাকার বাসিন্দা টিভি চ্যানেলের এক সাংবাদিক। তিনি ঘটনাস্থলে এসে অসুস্থ বৃদ্ধকে বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেন। প্রাক্তন সিআরপিএফ […]
উপসর্গহীন ভাইরাস নিয়ে কতজন তৃনমূল ছাড়ছে অভিষেক সেটা দেখুক – কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত
ব্যারাকপুর , ২৮ ডিসেম্বর:- উপসর্গহীন ভাইরাস নিয়ে কতজন তৃনমূল ছাড়ছে,সেটা আগে অভিষেক দেখুক। সোমবার আগরপাড়ায় এক সাংবাদিক বৈঠকে এভাবেই যুবরাজকে নিশানা করলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। প্রসঙ্গত,রবিবার ডায়মন্ডহারবারের সভায় তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে উপসর্গহীন ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। এদিন আগরপাড়ায় সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন,ওরা এতদিন তাহলে […]
ঝাড়গ্রাম জেলায় বাজ পড়ে মৃত পাঁচ।
ঝাড়গ্রাম , ২০ জুলাই:- ঝাড়গ্রাম জেলায় তিন জায়গায় বাজ পড়ে পাঁচ জনের মৃত্যু।আশঙ্কাজনক আরও আনেকে ,আহতরা হাসপাতালে চিকিৎসাধীন ।সোমবার দুফুরে ঝাড়গ্রাম জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে চলছে নাগাড়ে বজ্রপাত। এদিন ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুর,সাঁকরাইল ও জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই মহিলা সহ পাঁচ জনের। গোপিবল্লভপুরে বাজ পড়ে মত্যু হয়েছে বছর ৪৮ এর ক্ষিদিল মহাপাতত্রের […]








