তরুণ মুখোপাধ্যায়,২০ মে:- গত দুমাস ধরে করোনার আতঙ্কে রাজ্যের মানুষ দিশাহারা, তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মত দেখা দিয়েছে প্রলয়ঙ্কর ঝড় আমফান। এই মুহূর্তে আমফান অবস্থান করছে দীঘা থেকে 150 কিলোমিটার দূরে । আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে আজ বিকেলে ঝড় আছড়ে পড়তে পারে এ রাজ্যে। এবং সেই সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 190 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে রাজ্য সরকারের পক্ষ এই দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বিভিন্ন দপ্তরে এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন এই নিয়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রাকৃতিক বিপর্যয় থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে হবে ,তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সমস্ত রকম ব্যবস্থাই নিতে হবে। ইতিমধ্যে বিভিন্ন রকম ত্রাণ সামগ্রীরজিনিসপত্র বিভিন্ন জেলায় পাঠানো পাঠানো হয়েছে চালডাল ত্রিপল প্রয়োজনীয় ওষুধ ও পর্যাবত পানিও জলের পাউচ সহ শুকনো খাবার এবং নৌকার ব্যবস্থা রাখা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কে তৈরি রাখা হয়েছে।
তার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তৈরি রয়েছে রয়েছে পর্যাপ্ত ওষুধপএ। যেকোনো রকম দুর্যোগও রকম বিপদের মোকাবিলা করা মুখ্যমন্ত্রীর একটা সহজাত ।অতীতে আমরা দেখেছি বিভিন্ন দুর্যোগ যখনই এ রাজ্যে থাবা বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম সামনে থেকে সেই দুর্যোগের মোকাবিলা করেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে জানা গেছে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সেখানকার উপকূলবর্তী এলাকা থেকে ইতিমধ্যে প্রায় 3 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । এবং পুলিশের পক্ষ থেকে বারে বারে আবেদন করা হচ্ছে মানুষ যেন এদিন বেলা বারোটার পর থেকে কোন মতেই রাস্তায় না বের হন । তার সঙ্গে সঙ্গে শহরের যে সমস্ত জীর্ণ পুরাতন বাড়িগুলি আছে সেখান থেকেও মানুষজনকে সরিয়ে দেয়া হচ্ছে ।মুখ্যমন্ত্রীর বক্তব্য যে প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকুটি দেখা দিয়েছে তা একটু অন্যরকম কারণ এই মুহূর্তে কবিদের মোকাবিলায় রাজ্য সরকার কোমর় বেঁধে নেমেছে, তার সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা বড়ো সমস্যা রয়েছে তার উপর আবার নতুন করে এই বিপর্যয় মোকাবিলা করতে গেলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। জানা গেছে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আমফানে নিয়ে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী তাকেই জানিয়েছেন যে এই দুর্যোগ মোকাবিলা করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সমস্ত টাই রাজ্য সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে। ইতিমধ্যে খবর পাওয়া গেছে দীঘার সমুদ্র তৎসহ অন্যান্য যে উপকূলবর্তী এলাকাগুলিতে আছে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে আরম্ভ করেছে ।আজকের বিকেল বা সন্ধ্যা নাগাদ আমফানে আছড়ে পড়তে পারে এ রাজ্যে এবং সেই সময় বাতাসের গতিবেগ 185 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছতে পারে আবহাওয়া বিদ দের ধারণা আম ফান সবথেকে বেশি আঘাত হানতে পারে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায বিভিন্ন এলাকায়। এ ছাড়াও রাজধানী কলকাতা এবং তার সংলগ্ন যে এলাকাগুলি আছে সেখানেও ঝড়ের গতিবেগ 100 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছতে পারে জানা গেছে। ইতিমধ্যে এনডিআরএফ এর টিম নেমে পড়েছে দুর্যোগ মোকাবিলায়। দক্ষিণ 24 পরগনার মৌসুনি দ্বীপ ফ্রেজারগঞ্জ গোসাবা ঘোড়ামারা ক্যানিং এলাকায় ঝড়ের দাপট বেশি থাকতে পারে ।পশ্চিম মেদিনীপুরের এবং নারায়ণগড় ঝড়ের আঘাত আসতে পারে ।পূর্ব মেদিনীপুরের রামনগর খেজুরি সুতাহাটার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে সব মিলিয়ে মহাপ্রলয় মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত ,এবং রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে কোনোরকম আতঙ্কগ্রস্ত হবেন না নিজেরা নিরাপদ জায়গায় থাকুন ।বাড়ির বাইরে বের হবেন না ।যেকোনো রকম প্রয়োজনে সরকারি সাহায্য নিতে পারেন নবান্নে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে টোল ফ্রি নাম্বার হল 1070 এছাড়াও 2214 3526 এবং 2214 19 95 নম্বরে মানুষ যোগাযোগ করতে পারেন।Related Articles
আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে
হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত […]
শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজী,মৃত এক।
বাঁকুড়া , ২ আগস্ট:- বাঁকুড়া বিষ্ণুপুরের উলিয়াড়া গ্ৰাম পঞ্চায়েতের শাসকদলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি ও বর্তমান গ্ৰাম পঞ্চায়েত শাসকদলের প্রধান তাসমিনা খাতুন এর স্বামী রহিম মন্ডল এর মধ্যে কিছু দিন ধরে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব লেগেই ছিল। সেই দ্বন্দ্বের ফলেই ব্যাপক বোমাবাজী।সেই বোমাবাজীতে জখম হয়ে মৃত্যুর কোলে ঢোলে পরেন প্রাক্তন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শেখ বাবর […]
একগুচ্ছ দাবি নিয়ে ৪৮ ঘন্টার ধর্মঘটে ব্যাংক কর্মীরা।
সোজাসাপটা ডেস্ক,৩১ জানুয়ারি:- নিজেদের স্বার্থ সুরক্ষিত করার একগুচ্ছ দাবী সামনে রেখে শুক্র ও শনিবার 48 ঘণ্টার ধর্মঘটে সামিল ব্যাংক কর্মীরা। কর্মীরা অভিযোগ করছেন কেন্দ্রীয় সরকারের কাছে অনেক কিছু দাবি করেছিলেন ব্যাঙ্ক কর্মচারীরা। তাঁদের হুংকার ও অভিযোগ যে সরকার ও ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন গত আট বছর না করেছে দ্বিপাক্ষিক চুক্তি, না সুরক্ষিত করেছে ব্যাংক কর্মীদের ভবিষ্যৎ […]



