হুগলী,১৬ ডিসেম্বর:- অর্থনৈতিক অনটনে পরে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা-মা। এক বছরের একটি পুত্রসন্তানের মাও হয়েছিলো মেয়ে। কিন্তু বয়সের দিক থেকে সেই মেয়েকে আর সাবালিকা হওয়া হলো না। স্বামীর অত্যাচারে মাত্র ১৭ বছর বয়সেই বেঘোরে প্রান গেলো নাবালিকা মেয়েটির। আজ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম স্মৃতি বাগ দাস(১৭)। অভিযুক্ত স্বামীর নাম রঞ্জন কুমার দাস(২৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর তিনেক আগে চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন লেনিন পল্লীর বাসিন্দা স্মৃতির পাশেই শ্রীপল্লীর বাসিন্দা রঞ্জনের সাথে বিয়ে হয়।
তাঁদের এলটি এক বছরের পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই রঞ্জন নানা অছিলায় স্ত্রীর উপর অত্যাচার করতো। এছাড়া ক্যাটারিং-এর কাজের সাথে যুক্ত রঞ্জন প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ। রবিবার রাতেও সে স্ত্রীকে একইভাবে মারধর করে বলে অভিযোগ। এরপর আজ সকালে নিজের ঘর থেকেই গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় স্মৃতির মৃতদেহ উদ্ধার হয়। সেসময় রঞ্জন ওই ঘড়েই ঘুমাচ্ছিলো বলে স্থানীয়দের দাবী। এদিন স্মৃতির মা মিনতি বাগ বলেন তাঁর মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে জামাই রঞ্জন দাস। তিনি জামাইয়ের কঠোর শাস্তির দাবী তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ রঞ্জনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিন চুঁচুড়া থানার সামনে বসে রঞ্জনের বাবা হারাধন দাসও নিজের ছেলেই বৌমাকে খুন করেছে বলে জানান।Related Articles
পুজোর ছুটির পর নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পঠন শুরু করতে চায় সরকার।
কলকাতা , ৫ আগস্ট:- রাজ্য সরকার পুজোর ছুটির পরে নিয়ন্ত্রিতভাবে স্কুলে পঠন-পাঠন শুরু করতে চায়। নবান্নে আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তাই পুজোর ছুটির পরে একদিন অন্তর অন্তর স্কুল খোলার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। তিনি […]
ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু সিঙ্গুরে।
হুগলি , ২৩ মে:- সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু করল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। গতবছর আমফানের ঝড়ে সিঙ্গুর ব্লকের বিভিন্ন এলাকায় কাটা ফসল সহ পাকা ধান নষ্ট হয়েছিল। এই বছর মাঠে পড়ে রয়েছে পটল, ফুলকপি, উচ্ছে, করলা, ঢেঁড়স, তিল সহ পাকা বোরো ধান। আতঙ্কে রয়েছে কৃষকরা। একে আংশিক লকডাউন পরিস্থিতির […]
করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ মন্ত্রী অরূপ রায়ের। বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
হাওড়া,২৭ মার্চ:- করোনা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও শহরের জরুরি পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে হাওড়া পৌরনিগমে কমিশনার ও আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার এক জরুরি বৈঠক করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এই লকডাউন পরিস্থিতিতে পুর পরিষেবা যাতে সচল থাকে ওই বৈঠকে বিশেষভাবে জোর দেওয়া হয়। অরূপ রায় এদিন বলেন, আমরা বৃহস্পতিবার হাওড়া পুরসভায় করোনা মোকাবিলায় […]









