পূর্ব মেদিনীপুর,১৯ মে:- ক্রমশ ঘূর্ণিঝড় আমফানের আশঙ্কা প্রবল হচ্ছে। গভীর সমুদ্রে ঘনীভূত ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আজ সকাল থেকে মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র। এনডিআরএফ এর টিম সমুদ্র সৈকত এলাকায় যেসব মানুষজন ঘুরে বেড়াচ্ছে বা যাদের স্টল রয়েছে তাদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করছেন। দীর্ঘ লকডাউন এ দীঘার সমস্ত স্টল বন্ধ রয়েছে। তার ওপর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় স্টল খুলে জিনিসপত্র বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এর আগেও অনেক ঝড় দেখেছে স্থানীয় ব্যবসায়ীরা।কিন্তু এবারের সরকারি নির্দেশ এবং জেলা প্রশাসনের তৎপরতা যেন একটু বেশি ভাবাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামড়া, শ্যামপুর, তাজপুরে যুদ্ধ কালীন পরিস্থিতিতে দুর্বল বাঁধ মেরামতির কাজ চলছে।হাত লাগিয়েছে গ্রামবাসীরাও।বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরানো হচ্ছে এই এলাকার মানুষ জনদের। সকাল থেকে মেঘলা আকাশ।হালকা হাওয়া বইছে। দিঘা সহ মন্দারমনি হলদিয়াতে প্রশাসনের মাইকিং নজরদারি চালানো চলেছে। সমুদ্রের গতিবিধি ধীরে ধীরে বদলাচ্ছে।
Related Articles
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইংরেজবাজার থানার তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো।
মালদা,৮ মার্চ:- ঘটনার তদন্তে গাফিলতির এবং বড় অংকের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইংরেজবাজার থানার তিন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। পাশাপাশি ওই থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে ক্লোজড্ করা করা হয়েছে। তার জায়গায় অস্থায়ী মূলকভাবে আইসি’র দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিগুণা রায়কে। হঠাৎ করে জেলা পুলিশের শীর্ষ কর্তাদের এই নির্দেশ জারি হতেই পুলিশ ও প্রশাসনিক মহলে শোরগোল […]
জলঙ্গীতে এন আর সি বিরোধী মঞ্চে চললো গুলি , মৃত আন্দোলনকারী।
মুর্শিদাবাদ,২৯ জানুয়ারি:- মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা সিএএ-এনআরসি বিরোধী বনধ পালন করছিল ভারতের গণতান্ত্রিক নাগরিক মঞ্চ। সিএএ, এনআরসি এবং এনপিআরের বিরুদ্ধে গত ২০ ডিসেম্বর এই মঞ্চটি তৈরি হয়। সাহেবনগর বাজারের কাছে এই মঞ্চের জনা ষাটেক লোক মিছিল করে আসছিলেন। তখনই কয়েকটি মারুতি ভ্যান থেকে এলোপাথাড়ি গুলি চালানো শুরু হয়। অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতা তহিরুদ্দিন […]
স্ট্যাম্প ডিউটির ২% ছাড়ের মেয়াদ তিনমাস বাড়ানোর পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ২৮ অক্টোবর:- ব্যাপক সাড়া মেলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ আরও তিন মাস বাড়াতে চলেছে রাজ্য সরকার। এর আগেই জুলাই মাসে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটিতে ২% ছাড়ের ঘোষণা করেছিল রাজ্য সরকার। শুরুতে সেই ছাড়ের শেষ তারিখ ৩০ অক্টোবর ঘোষণা করলেও তা আরও ৯০ দিন বাড়ানো হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। […]









