নদীয়া,১৭ মে:- মুর্শিদাবাদ ও মালদহের বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে আসা ট্রেনগুলি ১৮ ই মে থেকে বিভিন্ন তারিখে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছবে। আগামীকাল উত্তরাখণ্ড থেকে প্রথম ট্রেনটি ১৮ মে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাবে। কেরালা থেকে পরের ৩টি ট্রেন ২০ মে, ২৫ মে এবং ১জুন পৌঁছে যাবে। এই ট্রেনগুলি নদীয়া, মুর্শিদাবাদ ও মালদার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন । রেলওয়ের প্লাটফর্ম এবং বগি গুলির জীবাণু মুক্তকরণ,পরিযায়ী শ্রমিকদের বিস্তারিত ব্রিফিং, বগির বাইরে এবং ভিতরে আটকানো নির্দেশনা, স্যানিটাইজেশন টানেল স্থাপন এবং সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ এবং যাত্রীদের স্ক্রিনিংয়ের মতো সমস্ত সম্ভাব্য সতর্কতা নিশ্চিত করেছে।কোনও ট্রেনের সমস্ত কোচ প্ল্যাটফর্মটি না পাওয়ায় স্টেশনটি বাইরে থেকে ব্যারিকেড করা হয়েছে । এছাড়াও ও ছোট ছোট গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে । বলা যেতে পারে এই বিষয়ে খুব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে ।
Related Articles
উচ্চ মাধ্যমিক ফল।
কলকাতা, ১৫ মে:- আগামী ২৪শে মে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। সোমবার টুইট করে ফল ঘোষণার কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ মে দুপুর ১২টার সময়ে সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, সংসদের […]
বনবন করে ঘুরবে পাখা, সারা মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫৯ টাকা!
হুগলি, ১৪ ডিসেম্বর:- “টিফোজ ৯৯৯” রকেট নামে সেই পাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায়। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্বল বিশ্বাস, বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিডিও পোলবা জগদীশ বাড়ুই, সাইনোসোর সংস্থার কর্নধার সম্পূর্না ও সম্রাজ্ঞী ঘোষ সহ বিশিষ্টরা। মন্ত্রী বেচারাম মান্না বলেন, দেরশ থেকে দুশো […]
শিবপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
হাওড়া, ১৫ নভেম্বর:- হাওড়ার শিবপুর থানা এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান। মৃতের নাম মহম্মদ শাহনওয়াজ বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শিবপুরের ৫৬/১ কাজী শরিফুল আলম লেনে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়স কুড়ির শাহনওয়াজ বাড়ির ছোট ছেলে। তার আরও […]









