নবান্ন,হাওড়া,১২ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরও আটজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট ১২৬ জনের ওই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল। পাশাপাশি অন্যান্য কারণে ৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে একথা জানিয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ১১০ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। এই নিয়ে রাজ্যে মোট ২১৭৩ জন ওই ভাইরাসে আক্রান্ত হলেন । ইতিমধ্যেই মৃত মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ১৩৬৩ জন কলনা আক্রান্ত রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন। রাজ্যের করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারু যথেষ্ট সন্তোষজনক বলে তার দাবি। রাজ্যে সুস্থতার হার ২৮ শতাংশ বলে তিনি জানান। স্বরাষ্ট্র সচিব দাবি করেছেন রাজ্যে করোনার নমুনা পরীক্ষার বিগত কয়েকদিনে যথেষ্ট বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫২ হাজার ৬২২।
Related Articles
যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আরামবাগে রাখি উৎসব পালন।
আরামবাগ, ২২ আগস্ট:- পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর পক্ষ থেকে আরামবাগ পৌরসভা গৌরহাটি মোড়ে রাখি বন্ধন উৎসব পালিত হলো রবিবার। এই উৎসবের মাধ্যমে এদিন করোনা পরিস্থিতিতে মাক্স বিতরণ থেকে শুরু করে স্যানিটাইজার দেওয়া হয়।পাশাপাশি বেশ কিছু মানুষকে নিয়ম মেনে রাখি পড়ানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ […]
নো এন আর সি, নো ক্যাব, এই মন্ত্র উচ্চারনে সরস্বতী বন্দনা রিষড়ায়।
হুগলি,২৯ জানুয়ারি:- মমতা বন্দ্যোপাধ্যায়ের এন, আর, সি ও সি ,এ ,এ এর বিরুদ্ধে যে আন্দোলনের ডাক দিয়েছেন তার রেশ এসে পড়ল সরস্বতী পূজায়। রিষরার ১৭ নম্বর ওয়ার্ডের সবুজ সাথী ক্লাবের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলী দিলো এবং তারা মায়ের কাছে প্রার্থনা করলো যে আমাদের দেশে যেভাবে কেন্দ্রীয় সরকার এনআরসি লাগু করে নাগরিকদের […]
ধর্মঘটে সামিল হওয়ায় স্কুলে শিক্ষকদের ঢুকতে বাধা হাওড়ায়।
হাওড়া, ১১ মার্চ:- ডিএ বঞ্চনার প্রতিবাদে শুক্রবার সব সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই ধর্মঘটে সামিল হওয়ায় হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহের একটি হাইস্কুলে শনিবার শিক্ষকদের ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা এবং অবিভাবকদের একাংশ। শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটে সামিল হওয়ার কারণেই স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে […]









