অর্ণব বিশ্বাস,১০ মে :- বিশ্বব্যাপী মানুষ করোনা মহামারীর জেরে এখন গৃহবন্দী। ভারত তথা বাংলাতেও এই মহামারীর প্রকোপ প্রত্যেক মানুষের জীবনে হানা দিয়েছে। রাজনৈতিক বিভিন্ন দল থেকে শুরু করে শিল্পীমহল এবং বিভিন্ন সামাজিক সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মহামারীতে পীড়িত দুঃস্থ মানুষদের জন্য। বিভিন্ন শিল্পীরা তাদের নানা রকম শিল্প কর্মের দ্বারা মানুষদের কাছে নানা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের এই মহামারীর সম্পর্কে সচেতন করছেন। এমনই এক প্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলা ধারাবাহিক “বিবাহ অভিজান” খ্যাত অভিনেতা ও পরিচালক রাহুল বর্মন। তিনি “ডেলিভারি” নামক একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে এই মহামারীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া মানুষদের পাশে নির্ভয়ে দাঁড়ানোর কথা সুন্দরভাবে তুলে ধরেছেন শুধু তাই নয় তাদের যথাযথ ওষুধ এবং জরুরি সাহায্য পৌঁছে দেওয়া মতন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নিজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দ্বারা। বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিক জগতের খ্যাতনামা কিছু অভিনেতা যেমন হানি বাফনা (বকুল কথা), রাজিব বসু ( কৃষ্ণকলি), জয় গাঙ্গুলি (জয় বাবা লোকনাথ), ইন্দ্রজিৎ মজুমদার (আগুনপাখি), প্রীতম ব্যানার্জি (আগুনপাখি), ঋতু রায় আচার্য (আগুনপাখি), সৃজনী মিত্র মুস্তাফি (বাজলো তোমার আলোর বেণু), শোভনা ভূঁইয়া (আশা লতা ) প্রমুখ শিল্পীদের নিয়ে তিনি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করেছেন। প্রত্যেক শিল্পীরা নিজের নিজের ঘরে থেকে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করেছেন।
Related Articles
বঙ্গধ্বনি কর্মসূচি সফল করতে রিষড়ায় সভা তৃণমূল কংগ্রেসের।
হুগলি , ১৩ ডিসেম্বর:- বঙ্গধ্বনি কর্মসূচি সফল করতে রিষড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো, রিষড়া ওয়েলিংটন জুটমিল মাঠে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় এর উপস্থিতিতে এই সভায় যোগ দেয় প্রাক্তন রঞ্জি ট্রফি খেলোয়াড় ধর্মেন্দ্র সিং। এই সভা থেকেই বঙ্গধ্বনি কর্মসূচির মাধ্যমে দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। এই সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত […]
মইদুলের স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যসরকার।
বাঁকুড়া , ১৯ ফেব্রুয়ারি:- নবান্ন অভিযান গিয়ে পুলিশের আঘাতে আক্রান্ত হয়ে গত ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোতুলপুর এর ডিওয়াইয়াফাই কর্মী মইদুল ইসলাম মিদ্দা। তিনি ছিলেন তার পরিবারের এক মাত্র রোজকেড়ে ব্যাক্তি। তাই সেই দিন বিকালেই নবান্নে বসে তার পরিবারের এক জন কে সরকারি চাকরি দেবার প্রতিসূতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই কথা মতোই […]
ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়াল হাওড়ার, বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ।
হাওড়া, ১৩ নভেম্বর:- ট্যাব কেলেঙ্কারিতে পিছিয়ে নেই হাওড়াও। বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলা শিক্ষা পোর্টালের ট্যাব দুর্নীতি এবার হাওড়াতেও। হাওড়া জেলার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। উত্তর হাওড়ার সালকিয়া বিদ্যাপীঠ, ঘুসুড়ির শ্রীহনুমান হিন্দি হাইস্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় ১৩ জন ছাত্রের […]









