হুগলি,৮ মে:- ভীন রাজ্যের আজমির শরিক থেকে যখন পর্যটক সহ পরীযায়ী শ্রমীকদের বিশেষ ট্রেনে এই রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে, তখন উল্টোদিকে এই রাজ্যের হুগলির সিঙ্গুর এলাকার ১৭ জন বয়স্ক পর্যটকরা উত্তরপ্রদেশের বেনারসের একটি হোটেলে গৃহবন্দি রয়েছে। গত ২২ শে মার্চ বেনারস থেকে ট্রেনের ফেরার টিকিট কাটা ছিল। কিন্তু লকডাউনের জেরে আটকে রয়েছে বেনারসের পি.এম. গঙ্গা নামে হোটেলে আটকে পড়েছে। সিঙ্গুরের তাঁদের পরিবারের লোকজন বারবার স্হানীয় পুলিশ প্রশাসন থেকে বিডিও ও জেলাশাসক দপ্তরে গিয়ে আটক পরিবারদের ফিরিয়ে আনার জন্য আবেদন করেও কোনও সুরাহা মেলেনি। প্রায় দু মাস ধরে হোটেলে আটকে থাকার ফলে অধিকাংশ বয়স্ক পর্ষটকরা মানসিক শক্তি হারিয়ে অসুস্থ হয়ে পড়ছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যত শীঘ্র অসুস্থ অবস্থায় বাবা-মা কে না আনাতে পারলে, এরপর মৃতদেহ আনতে হবে বেনারস থেকে। আজ তারা নিজেদের পকেট থেকে 70 হাজার টাকা খরচ করে বাসে করে সিঙ্গুরে ফিরল। আগতদের ফুল দিয়ে স্বাগত জানায় সিঙ্গুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মহাদেব দাস।স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইন থাকার কথা বলা হয়।
Related Articles
বিনামূল্যে সাধারণ মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছেন ‘চলো পাল্টাই’ এর বন্ধুরা। পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া, ২০ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে বিনামূল্যে সাধারণ মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছেন ‘চলো পাল্টাই’ এর বন্ধুরা। এই উদ্যোগে এদের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়। কোভিড যুদ্ধে এবার মানুষের সেবায় এগিয়ে এলেন হাওড়ার ‘চলো পাল্টাই’ সংস্থা। মধ্য হাওড়ার একঝাঁক তরুণ তরতাজা যুবক এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আজ বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি অক্সিজেন পরিষেবা কেন্দ্র চালু […]
বিধি নিষেধ মেনেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত জানালো রেল কর্তৃপক্ষ।
কলকাতা , ১৪ অক্টোবর:- রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা পুনরায় শুরু করার বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে রেলের তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে বিধি নিষেধ মেনে তারা লোকাল ট্রেন চালাতে প্রস্তুত বলে রেলের তরফে জানানো হয়েছে। রেলের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে ট্রেন চালানোর জন্য সব প্রস্তুতিও তাদের রয়েছে। কিন্তু রাজ্যের ছাড়পত্র না পেলে […]
প্রেমিক-প্রেমিকা আত্মঘাতী কোন্নগড়ে।
হুগলি, ২১ অক্টোবর:- সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেমিক মনজিৎ সিনহা বি-টেক ছাত্রী প্রেমিকা পূজা শীল। প্রেমিক আত্মহত্যা করায় প্রেমিকাও আত্মহত্যা করলো। কোন্নগর কানাইপুরের ঘটনায় চাঞ্চল্য। কি কারণে আত্মহত্যা তা ক্ষতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনজিৎ সিনহা কোন্নগর নপাড়ায় দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে থাকতো।পূজা শীল কোন্নগর কানাইপুরে থাকতো। দুজনের ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। পূজার মা বলেন […]









