নদীয়া,৪ মে:- কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে।।করোনা মহামারিতে রাজ্যের যখন সংকটময় পরিস্থিতি। ঠিক সেই সময় সংসারের হাল ধরতে টোটোগাড়ি নিয়ে বেড়িয়ে পড়লেন রানাঘাট আনুলিয়া ঘোড়াগাছার গৃহবধু টুম্পা সরকার। লক ডাউনে স্বামী কর্মহীন হয়ে পড়ায় এবার তিনি টোটো নিয়ে বেড়িয়ে পড়ছেন। তবে ওই মহিলা টোটো চালক প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছেন দুরত্ব অর্থাৎ বসার সিটের উপর ভাড়া রেখে দিতে বলছেন যাত্রীদের।এবং সেই সাথে করোনা সম্পর্কে যাত্রীদের সচেতন করেছেন।তার কথায় করোনাকে জয় করার পাশাপাশি জীবন সংগ্রামে তিনি একজন গৃহবধু হয়ে সংসারকে সচল রেখেছেন।বাধা আর অর্থ সংকটের সাথে পেটে টান ধরেছে।মহিলারাও যে এগিয়ে তা এই গৃহবধূ টুম্পা সরকার বহু বাধা পেড়িয়ে এগিয়ে চলেছেন।
Related Articles
বিজেপির কতো শক্তি আমি দেখবো , এন,আর,সি করতে গেলে আমার মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে – মমতা বন্দ্যোপাধ্যায় ।
উঃ২৪পরগনা,৪ ফেব্রুয়ারি:- আমাদের কোন নেতাকে ভালো না লাগলে ওদের কাছে আপনারা যাবেন না। নিচুতলার নেতারা দল চালায় না। দল চালাই আমরা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর জনসভায় ঠিক এই ভাষাতেই দলের নিচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের আগে মতুয়া ও হিন্দু ভোট এককাট্টা করতে এদিন তিনি সোচ্চার ছিলেন। বক্তব্যের শুরু থেকে শেষ […]
কেন্দ্রীয় সরকারের অসহযোগিতায় তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ভয়াবহ আকার নিচ্ছে , অভিযোগ মন্ত্রীর।
কলকাতা, ২২ নভেম্বর:- কেন্দ্রীয় সরকারের সহায়তা না মেলায় রাজ্যের তিন জেলায় গঙ্গা ভাঙ্গন ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য সমীর কুমার জানার এক অতিরিক্ত প্রশ্নের জবাবে সেচ ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক জানান গঙ্গার ভাঙনের ফলে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ সহ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন বিভিন্ন এলাকা বিপর্যয়ের সম্মুখীন। মুর্শিদাবাদ, মালদা এবং […]
লকডাউনের মধ্যে এবারে অজানা জন্তুর আতঙ্ক হুগলিতে।
সুদীপ দাস,২ মে:- লকডাউনের মধ্যে এবারে অজানা জন্তুর আতঙ্ক হুগলিতে। নির্মীয়মান বাড়িতে ঢুকে শিকলে বাঁধা একটি কুকুরের মাথা খুঁবলে নিয়ে চম্পট দিলো সেই প্রানীটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির মগরা থানার গজঘন্টায়। গজঘন্টার বাসিন্দা হিরন্ময় অধিকারীর বাড়িতে চলছে পাকা একটি নতুন বাড়ি তৈরীর কাজ। রাতে সেই বাড়িতেই শিকলে বাঁধা ছিলো তাঁর পোষ্যটি। আজ সকালে উঠে বাড়ির […]







