কলকাতা,১৪ ডিসেম্বর:- বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে বেহালার পর্ণশ্রী পল্লী মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমবার পালিত হল খেলনা উপহার উৎসব। আমন্ত্রিত ছিল বেহালার 57 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা। এই অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন বেহালা পশ্চিমের পুর প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে খেলনা উপহার তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় ও পুর প্রতিনিধিরা।
পাশাপাশি সমস্ত ছাত্র-ছাত্রী দের জন্য ছিল খাদ্য ও পানীয়ের ব্যবস্থা। পার্থ চট্টোপাধ্যায় জানান এই খেলনা উৎসব এবার প্রথম বছর, এখন থেকে প্রতিবছরই পালিত হবে এই উৎসব। নাগরিকত্ব বিল কে কেন্দ্র করে রাজ্যে যে অশান্তি ও অবরোধের পরিবেশ তৈরি হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল সরকারের স্ট্যান্ড খুব পরিষ্কার, রাজ্যে নাগরিকত্ব বিল এবং এনআরসি কোনটাই লাগু হতে দেব না কিন্তু মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে সভ্যতা ও সংস্কৃতি কে মান্যতা দিয়েই প্রতিবাদ আন্দোলন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই আগামী সোমবার ও মঙ্গলবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন, শান্তি ও সম্প্রীতি বজায় রেখেই সকল মানুষকে তাতে অংশগ্রহণ করতে হবে,তবে সাধারণ মানুষের এই বিক্ষোভ স্বতস্ফূর্ত প্রতিবাদ, অনেক সময় এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়না। এ বিষয়ে পুলিশ প্রশাসন সতর্ক আছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। মুখ্যমন্ত্রী সকল মানুষের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।Related Articles
হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে ‘বেআইনি’ পার্কিং সরানো হবে।
হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে ‘বেআইনি’ পার্কিং সরানো হবে ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার আগে ওই স্টেডিয়ামে ‘নো পার্কিং’ বোর্ড লাগানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। গাড়ি পার্কিংয়ের জন্য পুরনিগমের অনুমতি থাকলেও সেই নিয়ম না মেনে এতদিন ধরে সেখানে ‘অবৈধভাবে’ তার প্রায় দশগুণ বেশি গাড়ি পার্কিং করার অভিযোগ উঠেছিল। অবশেষে ওই […]
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজীর জীবনাবসান।
হাওড়া, ১৮ অক্টোবর:- প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অমেয়ানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৭ অক্টোবর’২০২১ রাত ৮-২৫ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী অমেয়ানন্দজী মহারাজ। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রামকৃষ্ণ মঠ সূত্রের খবর, সোমবার বিকেল সাড়ে ৩টে থেকে […]
হাওড়ায় গরিব পরিবারগুলির হাতে তুলে দেওয়া হল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
হাওড়া,৮ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। সেই পরিস্থিতিতে হাওড়ায় বিভিন্ন এলাকায় গরিব দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছে। বুধবার সকালে পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরপিতা গৌতম দত্তের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চাল, আটা, ডাল, সোয়াবিন তুলে দেওয়া হয় গরিব পরিবারগুলির হাতে। পাশাপাশি, ওই ওয়ার্ডের নীলমণি মল্লিক […]








