প্রদীপ সাঁতরা৩০ এপ্রিল:- আরো এক নক্ষত্রপতন, প্রয়াত ঋষি কাপুর । লকডাউনের বলিউডে পরপর দুঃসংবাদ। ইরফান খানের পর এবার ঋষি কাপুর। ৬৭ বছরের অভিনেতা দীর্ঘদিন লড়াই করছিলেন ক্যান্সারের সঙ্গে। চিকিৎসার জন্য মাস প্রায় একবছর ছিলেন আমেরিকার নিউইয়র্কে। দেশে ফিরেছিলেন গত সেপ্টেম্বরে। তাঁর স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর কাপুর, মেয়ে ঋধিমা। বুধবার সকালেই তিনি ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের হাসপাতালে। তাঁর বড় ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ক্যান্সারে আক্রান্ত। গত ফেব্রুয়ারি মাসেও তাঁকে ২ বার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এর আগে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সম্প্রতি তিনি দীপিকা পাড়ুকোনকে নিয়ে হলিউডের দ্য ইন্টার্ন-এর অনুকরণে তাঁর নতুন ফিল্মের কথা ঘোষণা করেছিলেন।অমিতাভ বচ্চন ট্যুইটে ঋষি কাপুরের প্রয়াণের খবর নিশ্চিত করেন।
Related Articles
খেলার জুতো ছাড়াই ফুটবল প্রতিযোগিতা , ফুটবল কতটা পিছিয়ে তার ছবি ধরা পড়লো আরামবাগে।
আরামবাগ, ১৮ নভেম্বর:- স্পোর্টস সু ছাড়াই ফুটবল প্রতিযোগিতা হুগলি জেলার আরামবাগ মহকুমায়। এখনও ভারতীয় ফুটবল কতটা পিছিয়ে তারই ছবি আর একবার ধরা পড়লো আরামবাগে। এটা কোনও ক্লাব বা স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতা নয়, সম্পুর্ন ভাবে আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা। এই নিয়ে উঠছে প্রশ্ন? প্রায় ১৩৫ কোটির দেশ আমাদের ভারতবর্ষ। ফুটবলে কতটা পিছিয়ে তা বলার […]
রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন ১৫ প্রার্থীর।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন করলেন ১৫ জন প্রার্থী। আবেদনকারীদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করে। সেই পদে থেকেই তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদের জন্য আবেদন করেছেন। চিফ ইনফরমেশন কমিশনারের পদটি গত […]
পরিবহনে কর ছাড় বেড়ে আরও ছয় মাস , পাঁচ বছরে দেড় কোটি নতুন চাকরির আশ্বাস।
কলকাতা, ৭ জুলাই:- রাজ্য সরকার ২০২১-২২ অর্থ বছরের জন্য সাত কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রী অমিত মিত্রর অনুপস্থিতির কারণে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ রাজ্য বিধানসভায় তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। বাজেটে নতুন কিছু প্রকল্প ঘোষণা করার পাশাপাশি পুরনো প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বর্তমান […]








