হুগলি,২৫ এপ্রিল:- লক ডাউনে কাঁচা মালের যোগান না থাকায় সমস্যার মুখে পড়েছেন শ্রীরামপুরের বিড়ি ব্যবসায়ীরা।মল্লিকপাড়া,তালপুকুর ও তারাপুকুরের বিড়ি ব্যবসায়ীরা জানিয়েছেন বিড়ি তৈরির জন্য টেংগু পাতা ও তামক ও সুতো কলকাতাঁর আর্মেনিয়াম স্ট্রীট থেকে আনা হয়।কিন্তু করোনা মোকাবিলায় রাজ্যে লক ডাউন শুরুর পরেই কলকাতায় দোকান বন্ধ হয়ে গিয়েছে।যে কারণে কারখানা গুলিতে বিড়ি উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।তবে লক ডাউনে যদি ব্যবস্থা বন্ধ থাকে তাহলে বিড়ি ব্যবসায়ীদের মতো বিড়ি শ্রমিকেরাও অর্থ কষ্টের কোপে পড়বেন। শ্রীরামপুর শহরে বেশ কয়েকটি বিড়ি কারখানায় প্রায় একশো জন মতো শ্রমিক কাজ করেন।শ্রমিকদের কেউ দঈনিক মজুরিতে কেউ আবার সাপ্তাহিক মজুরীতে কাজ করে।কাজের উপরে নির্ভর করে বিড়ি শ্রমিকেরা কেউ মাসে ৬ হাজার কেউ আবার ৭ হাজার টাকা উপার্জন করেন। শ্রীরামপুর তারাপুকুরের একটি বিড়ি কারখানার মালিক রঙ্গলাল কর্মকার বলেন, লক ডাউনে বিড়ি কারখানার উৎপাদন বন্ধ।যেটুকু কাঁচা মাল মজুদ ছিল সেগুলিও শেষ হয়ে গিয়েছে।সপ্তাহে প্রায় ৩৫ হাজার বিড়ি তৈরি হত।
করোনা ভাইরাসের মোকাবিলায় লক ডাউনের জেরে কলকাতায় বিড়ির কাঁচা মালের পাইকারি বাজার বন্ধ।এ ছাড়া বিড়ি কারখানার শ্রমিকেরা কেউ কাজ আসছেন না।অনেকে অন্য জেলা থেকে কাজ করতে আসতেন।তারাও বাড়ি চলে গিয়েছে।কারকাহানা বন্ধ থাকলেও শ্রমিকদের এই সময়ে টাকা দিতে হচ্ছে।যদি লক ডাউন আরো এক মাস বহাল থাকে তাহলে আমাদের ব্যবসার হাল খুব করুন হবে।তালপুকুরের একটি বড় বিড়ি কারখানার মালিক মনোরঞ্জন দেবনাথ বলেন, কাঁচা মালের অভাব রয়েছে।এ ছাড়া লক ডাউনে বিড়ি কোথাও পাঠাতে হলে পঞ্চায়েত ও পুলিসের আলাদা অনুমতি নিয়ে গাড়ি পাঠাতে হচ্ছে।আমাদের কারখানায় মাসিক ৩২ লক্ষ বিড়ি উৎপাদন হয়।এখন কারখানা বন্ধ জানিনা কী ভাবে অবস্থা সামাল দেব।বিড়ি কারখানার শ্রমিক ভোলা দেবনাথ বলেন, কারখানা বন্ধ হতে সমস্যা দেখা দিয়েছে।কারণ আমরা দৈনিক মজুরীতে কাজ করতাম।কাজ নেই হাতে অর্থ নেই।কারখানার মালিক কিছু টাকা অগ্রিম দিয়েছে।সেই দিয়েই সঙ্গসার চলছে।কিন্তু যদি আরো কিছুদিন কারখানা বন্ধ থাকে তাহলে আমাদের পেটের ভাত জোটানো কঠিন হবে।আমাদের খুব চিন্তা হচ্ছে।Related Articles
তৃণমূল কাউন্সিলারের ছেলের ফ্লাট থেকে উদ্ধার কৌটো বোমা।
উঃ২৪পরগনা, ২৭ জুন:- কামারহাটি ৩৭ নম্বর আনোয়ার বাগানে মসজিদের কাছে তৃণমূলের কাউন্সিলর তার ছোট ছেলে চন্দন আনসারীর ফ্ল্যাট থেকে উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘড়িয়া থানা যৌথ ভাবে। ৫০ টি কৌটো বোমা আতঙ্ক এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে নটা নাগাদ কামারহাটি ৩৭ নম্বর আনোয়ার বাগান মসজিদের কাছে নূর মোহাম্মদ তার বহুতল বাড়ির একতলা […]
নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে।
পু:মেদিনীপুর, ১০ মার্চ :- এগরা বাজকুল সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে। বাড়িটি পুরো ভেঙে পড়ে। বাড়িতে থাকা এক বৃদ্ধ মহিলা গুরুতর জখম হয়।দ্রুত উদ্ধার করে স্থানীয় পটাশপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে এগরা বাজকুল সড়কে খড়াই বাজার এর কাছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরিটি […]
পুলিশের জন্য হোমিওপ্যাথি ওষুধ।
হাওড়া,১৭ মে:- করোনা পরিস্থিতিতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিশেষ উপযোগী বলে মনে করা হচ্ছে। যেসব পুলিশকর্মী করোনা প্রতিরোধে সামনে থেকে কাজ করছেন তাদের জন্য এবার এই ওষুধের ব্যবস্থা করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবার এই ওষুধ তুলে দেওয়া হল হাওড়ার পুলিশ কমিশনারেটে। তাঁরা মোট […]








