নদীয়া ২৪ এপ্রিল:- লকডাউনে সবকিছু থেমে থাকলেও, অসুস্থতা থেমে থাকে না। তা বাদে প্রচন্ড গ্রীষ্মের ব্লাড ব্যাঙ্ক গুলি ধুঁকতে থাকে রক্তাল্পতায়। সেই কথা মাথায় রেখে এবার এগিয়ে এল নদীয়ার শান্তিপুরের ফুলিয়া হসপিটালে রোগী কল্যাণ সমিতি। এদিন ওই সমিতির চেয়ারম্যান রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক শংকর সিং এর অনুপ্রেরণায় ফুলিয়া কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে ও দু:স্থ মানুষদের পাশে দাঁড়ানো উদ্দেশ্য নিয়েই এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা । আজ মানব সভ্যতা সামনে খুবই সংকটময় অবস্থা এই সময় রক্তের জন্য বহু মানুষই হাহাকার করছেন। সমাজের সর্বস্তরের মানুষই বিশেষত গরিব মানুষ যাতে রক্তের অভাবে কোন সমস্যায় না পড়েন সেই কথা মাথায় রেখেই এই মহতী উদ্যোগ বলে এই রক্তপণ শিবিরের আয়োজন করা হয়েছে । এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক বা BMOH ডঃ পূজা মৈত্র এবং বিডিও শান্তিপুর সুমন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য ও রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক প্রতিনিধি চঞ্চল চক্রবর্তী , প্রাক্তন সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন সরকার , এসআই সঞ্জিত বিশ্বাস ইনচার্জ ফুলিয়া পুলিশ ফাঁড়ি, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পুরুষ ও মহিলা মিলে মোট 46 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন । রক্তদাতাদের মধ্যে ছিল হসপিটালের নার্স ডাক্তার আশাকর্মী থেকে শুরু করে কিছু সাধারন মানুষও ।
Related Articles
মনিপুরে আটকে থাকা ৩৫ জন ছাত্রছাত্রীকে নিরাপদে ঘরে ফেরালো রাজ্য।
কলকাতা, ১০ মে:- অশান্ত মণিপুরে আটকে থাকা রাজ্যের বিভিন্ন জেলার আরও ৩৫ জন ছাত্রছাত্রীকে নিরাপদে ঘরে ফেরালো রাজ্য সরকার। বুধবার সকালে নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে মঙ্গলবার রাতে এক বিশেষ বিমানে তাদের ইম্ফল থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ১৩ জন মনিপুর জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে আটকে ছিলেন। ফিরিয়ে আনা ছাত্রছাত্রীরা রাজ্যের […]
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]
বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের।
হাওড়া, ২ জুলাই:- হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। সেতুর উপর থেকে হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনের উপর তিনি পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। সূত্রের খবর, মৃত যুবকের নাম রাজেশ গাঙ্গুলী (৩৪)। বাড়ি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত দফরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল […]









