নিজস্ব সংবাদাতা, নদিয়াঃ নিম্নমানের চাল ডালে পোকা এবং সেই সাথে আলু পচা।এই অভিযোগে সোমবার নদিয়ার রানাঘাট থানার পুলিননগর এলাকায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।ঘটনা এদিন সকাল ১১ টা নাগাদ পুলিননগর প্রাইমারী স্কুলের ১২৪ নম্বর অঙনওয়ারী কেন্দ্রের। দিদিমনি মালা প্রামানিক আজ ওই ওই শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য বস্তা খুলে চাল ডাল আলু বিতরন করেন।অনেকে সামগী নেবার পরে বাড়ি গিয়ে দেখেন চাল,ডালে পোকা ও আলু পচা।এরপর গ্রামের মহিলারা ওই অংগনওয়াড়ী কেন্দের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট ১ নং বিডিও আধিকারিক,সি ডি পি ও আধিকারিক,সুপারভাইজার ও স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব। গ্রামের মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে খাবার নিম্নমানের ছাড়াও ঠিকমত দিদিমনি ও হেল্পার নিয়মিত আসেন না।খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট থানার পুলিশ বাহিনী।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। কতৃপক্ষের সকলের উপস্থিতিতে ওই ICDS কর্মীকে শোকজ করেন CDPO মদন কুমার দাস। দিদিমনি না বুঝে দেখে সকলকে এই নিম্নমানের দুর্গন্ধ খাবার সামগ্রী দেওয়ায় ক্ষমা প্রার্থী সকলের কাছে।পরে পাশের একটি অন্য সেন্টার থেকে নতুন করে চাল ডাল আলু নিয়ে এসে সকল মায়েদের বিতরন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।জদিও দীর্ঘদিন ধরে পড়ে থাকায় চাল, ডাল খারাপ হয়েগেছে বলে জানান ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু পাল।
Related Articles
করোনা ত্রাণকার্যে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে পেল রামকৃষ্ণ মঠ ও মিশন।
হাওড়া,১ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন। ইতিমধ্যেই মিশনের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণকার্য শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশনের এই ত্রাণকার্যে এবার সহায়তার হাত বাড়িয়ে দিলেন বিসিসিআইয়ের সভাপতি বাংলার আইকন তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি হাওড়ার বেলুড় মঠে আসেন। ব্যক্তিগত উদ্যোগে […]
ডিজে বাজিয়ে উদ্দাম নাচের প্রতিবাদ, প্রতিবাদীকে বেধড়ক মার, গ্রেফতার ২।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের রাতে বিয়ের বরপক্ষের ডিজে বাজিয়ে উদ্দাম নাচের প্রতিবাদ করায় প্রতিবাদী মহিলাকে বেধড়ক মার। গ্রেফতার ২। লিলুয়ায় উত্তেজনা। মাধ্যমিক পরীক্ষার আগের দিন বিয়ে বাড়ির বরযাত্রী আসার সময় ব্যস্ত রাস্তা আটকে ডিজে বক্স বাজিয়ে উদ্দাম নাচ চলছিল ছিল বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের সমস্যা হচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ […]
কোয়েস কর্তাদের নির্লজ্জতায় শতবর্ষে ভরাডুবি থেকে বাঁচার একমাত্র রাস্তা সমর্থকরাই।
অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ফেব্রুয়ারি:- শতবর্ষ এ দাঁড়িয়ে অবনমন এর সামনে দাঁড়িয়ে টীম ইস্টবেঙ্গল । এই দলকে নিয়ে আশার বাণী দেখছেন না কেউ। তবে লাল হলুদ এর অনেক যুদ্ধ এর নায়ক ষষ্টি দুলে কিন্তু মনে করছেন এই ইস্টবেঙ্গল দল ঘুরে দাঁড়াবে। তিনি বলছেন , মানুষের জীবনে যেমন জোয়ার ভাটা আসে ইস্টবেঙ্গল দল এও তেমনি হয়েছে। তবে আমি […]







