হাওড়া,১৯ এপ্রিল:- করোনার রেড জোন হিসেবে চিহ্নিত হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় সমস্ত কিছু কড়া হাতে নিয়ন্ত্রণ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই সেখানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এলাকায় বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য, সবজি, মাছ-মাংস, মুদিখানার জিনিস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে কেবলমাত্র ওষুধ এবং দুধ ছাড়া মানুষকে আর কিছুই কিনতে বাইরে বের হতে হচ্ছে না। যেভাবে পুলিশ সহযোগিতা করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এবার তার প্রতি কৃতজ্ঞতা জানালেন এলাকার মানুষও। আজ সকালে মালিপাঁচঘড়া থানার পুলিশ যখন সালকিয়া চৌরাস্তা, অরবিন্দ রোড হয়ে বেনারস রোডের দিকে রুট মার্চ করছিল সেসময় বিভিন্ন আবাসন, বিভিন্ন বাড়ির মানুষ তারা বাড়ি থেকে বারান্দায় দাঁড়িয়ে পুলিশকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। রাস্তায়, ওষুধের দোকানে থাকা মানুষজনও পুলিশকে করতালি দিয়ে অভিনন্দন জানান। যেভাবে পুলিশ মালিপাঁচঘড়া থানা এলাকায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এই বিপদের সময় এবং যেভাবে কড়া হাতে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন তার কৃতজ্ঞতা হিসেবে সাধারণ মানুষ এদিন হাততালি দিয়ে পুলিশকে অভিনন্দন জানান। স্থানীয় তৃণমূল নেতা শমিত কুমার ঘোষ (হোল্ডার) বলেন, সাধারণ মানুষ যেভাবে পুলিশ প্রশাসনের থেকে সহযোগিতা পাচ্ছেন তাতেই তারা অভিভূত। এই কারণেই পুলিশকে তারা ধন্যবাদ জানিয়েছেন। এদিকে, মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র জানান, মানুষ আমাদের যেভাবে সহযোগিতা করছেন এবং আজকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাতে আমরা আগামী দিনে আরও ভাল কাজের অনুপ্রেরণা পেলাম।
Related Articles
পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় বিক্ষোভ তৃণমূলের।
হুগলি , ২৮ জানুয়ারি:- পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া তৃণমূলের উদ্যোগে রিষড়ায় বিক্ষোভ দেখালো তৃণমূল। দিনদিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। সেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া বাগখাল এলাকায় পেট্রোল পাম্প এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার […]
লিলুয়া হোমে কিশোরীর উপর নির্যাতনের ঘটনা নিয়ে এডিএমকে ডেপুটেশন দিলেন অগ্নিমিত্রা।
হাওড়া , ৯ জানুয়ারি:- মিথ্যের উপর ভিত্তি করে একটা সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মিথ্যা কথা বলেন, তিনি তাঁর সাকরেদদেরও সেরকম মিথ্যা কথা বলতে শিখিয়েছেন। লিলুয়া হোমে কিশোরীর উপর সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের ঘটনা নিয়ে বলতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল আজ হাওড়ায় একথা বলেন। এদিন দুপুরে তিনি হাওড়ার এডিএমকে ডেপুটেশন দেন। পরে […]
“বিজেপি পার্টিটা এখন শুভেন্দু অধিকারী কোম্পানি প্রাইভেট লিমিটেড হয়ে গেছে।” ফের বিস্ফোরক সুরজিৎ। আগামীকাল যোগ দিচ্ছেন তৃণমূলে।
হাওড়া, ১৫ ডিসেম্বর:- “বিজেপি পার্টিটা এখন আর ভারতীয় জনতা পার্টি নেই, শুভেন্দু অধিকারী কোম্পানি প্রাইভেট লিমিটেড হয়ে গেছে।” ফের বিস্ফোরক বহিষ্কৃত বিজেপি নেতা সুরজিৎ সাহা। আগামীকালই সুরজিৎ সদলবলে যোগ দিতে চলেছেন তৃণমূলে। প্রায় পঞ্চাশের অধিক কার্যকর্তা এবং দেড় হাজারেরও বেশি কর্মী সমর্থক নিয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন তিনি। বুধবার সকালে হাওড়ার গুইটেন্ডাল লেনে নিজের […]







