নবান্ন,হাওড়া,১৮ এপ্রিল:- রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে আরও দু’জনের মৃত্যু হয়েছে । ফলে আজ বিকেল পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১২।নবান্নে আজ করোনা পরিস্থিতি পর্যালোচনায় সব রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মাডিকেল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা একথা জানিয়েছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনে করোনায় আক্রান্ত হয়েছেন।মৃত ও ইতিমধ্যেই সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে এই নিয়ে বর্তমানে মোট ১৭৮ জন রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।আজই ৭ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন বলে তিনি জানান।।অন্যদিকে করোনা মোকাবিলায় রাজ্যের পরিকাঠামোর অভাব এবং কম নমুনা পরীক্ষার অভিযোগ আজ মুখ্যসচিব তথ্য দিয়ে খারিজ করে দিয়েছেন কনটেনমেন্ট জোন নিয়েও সাধারণ মানুষকে তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।তাঁর দাবি করোনা মোকাবিলা নিয়ে সরকার পুরোপুরি প্রস্তুত। মুখ্য সচিব জানিয়েছেন, এই মুহূর্তে গোটা রাজ্যে করোনার চিকিৎসার জন্য রাজ্যের ৬৬টি হাসপাতালে ৭ হাজার ৯৬৯টি বেডের প্রস্তুতি নেওয়া আছে। পাশাপাশি মালদা ও মুর্শিদাবাদ জেলা থেকেও ৪০ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় আনা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফ থেকে শহরের বড় ল্যাবগুলিতে প্রতিদিন ১০০টি নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ।সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ৮৫৮ জন। হোম কোয়ারেন্টাইনে ৩৫ হাজার ২০৯ জন। রাজ্যে পিপিই বিতরণ করা হয়েছে ৩ লক্ষ ৭৫ হাজারটি। সতর্কতা বজায় রেখে প্রাইভেট ক্লিনিকগুলি খোলা রাখলে সেখানে আরও বেশি সংখ্যক স্ক্রিনিং সম্ভব হবে বলে মুখ্য সচিব সব রকম সুক্ষার ব্যবস্থা রেখে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক খোলার আহ্বান জানিয়েছেন।
Related Articles
বিবেক সহায়ের যায়গায় জ্ঞানবন্তকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব দিল নির্বাচন কমিশন
কলকাতা , ১৫ মার্চ:- রাজ্যের নতুন নিরাপত্তা অধিকর্তা হলেন জ্ঞানবন্ত সিং।নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গতকালই নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দেয়। আজ কমিশনের নির্দেশে রাজ্য সরকার এই পদের জন্য দুজন আইপিএস এর নাম পাঠা য়। প্রথম নাম ছিল পীযূষ পান্ডে র এবং দ্বিতীয় জন জ্ঞানবন্ত সিং। কমিশন নিরাপত্তা অধিকর্তা হিসেবে […]
অনুশীলনে ফিরছে ভবানীপুর ও মহামেডান, নিয়ম-বিধি মেনে অনুশীলন।
স্পোর্টস ডেস্ক , ১৯ আগস্ট:- মার্চ মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকেই ময়দান বন্ধ। কেউ ময়দানে খেলার অনুমতি পায়নি। কিন্তু শীঘ্রই শুরু হবে দ্বিতীয় ডিভিশন আইলিগের খেলা। বাংলার দু’টি দল ভবানীপুর ও মহামেডান দ্বিতীয় ডিভিশন আইলিগে খেলবে। তাই এই দু’টি দলকে প্র্যাকটিস করার অনুমতি দিল সরকার।এদিন দু’টি দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। ভবানীপুরের পক্ষ থেকে কোচ […]
নিজামের শহরের বিরুদ্ধে কী রণকৌশল হাবাসের ?
প্রসেনজিৎ মাহাতো , ১০ ডিসেম্বর:- হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে মোহনবাগান। গত ম্যাচে হারতে হয়েছে। তাই সাবধানে পা ফেলে ৩ পয়েন্ট না এলেও ১ পয়েন্ট পাখির চোখ হাবাসের দলের। সুব্রত পালের দলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা সবুজ–মেরুন শিবিরে। এ ম্যাচেও হয়তো খেলতে পারবেন না জাভি হার্নান্ডেজ। তঁার অভাব পূরণের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন হাবাস। […]






