হুগলি,১৫ এপ্রিল:- আমাদের মতন জনবহুল দেশে করোনা থেকে রক্ষার জন্য লকডাউন যেমন একটা পদ্ধতি , তার সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গায় করোনা ছড়িয়েছে সেইসব জায়গাগুলো চিহ্নিতকরণ করে হটস্পট করে সেখানে যদি আমরা র্যাপিড টেস্টের ব্যাবস্থা করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত এই মহামারী থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এ ব্যাপারে বলতে গিয়ে আই এম এ র শ্রীরামপুর শাখার সভাপতি ডাক্তার পি , কে দাস জানালেন আমাদের মতো জনবহুল দেশের জন্য পর্যাপ্ত কিট এর প্রয়োজন । তার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তবে সেটা সবসময় পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অন্য একটা পদ্ধতি আছে যেটা তাইওয়ান এবং অন্যান্য দেশ সেই পদ্ধতিতে পরীক্ষা করছে সেটা হলো একটি কিটের সাহায্যে ৬৪ জনের র্যাপিড টেস্ট করা যায়। যদি আমরা হটস্পট প্রবণ এলাকা যেখানে করোনা আক্রান্ত ব্যাক্তি ছিল। সেই এলাকাটা চিহ্নিত করে হটস্পট জোন করা হয়েছে সেখানকার মানুষদের যদি আমরা ওই পদ্ধতিতে একসঙ্গে ৬৪ জন মানুষকে বিশেষ একটি কিটের সাহায্যে পরীক্ষা করা যায় , সে ক্ষেত্রে আমরা অতি দ্রুত পরীক্ষার এর সুফল পেতে পারি তবে এক্ষেত্রে ওই কিট এ ৬৪ জন মানুষের পরীক্ষা হবে । তাতে যদি ৬৪ জন মানুষের রেজাল্ট নেগেটিভ হয় তাহলে ঠিক আছে । যদি এই পরীক্ষায় মধ্যে একজন রোগীর যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু ওই ৬৪ জনকে ইন্ডিভিজুয়াল টেস্ট করতে হবে । তবে আমাদের বিশ্বাস যে লকডাউন ছাড়াও যে সমস্ত জায়গা গুলো হটস্পট করা হচ্ছে বা চিহ্নিত করা হচ্ছে। অতি দ্রুত এগুলোকে করা দরকার ।এবং টেস্ট করা উচিত । কিন্তু সে ক্ষেত্রে টেস্টের জন্য যে কিটের প্রয়োজন সেই কিটের ব্যবস্থা করতে হবে । সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা দ্রুত চিহ্নিত করতে পারব কারা কারা এই রোগের শিকার, এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা যাবে।
Related Articles
তাঁত শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগের স্বীকৃতি, মিলল স্কচ পুরস্কার।
কলকাতা, ১ আগস্ট:- রাজ্যের তাঁত শিল্পীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের স্বীকৃতি স্বরূপ মিলল স্কচ পুরস্কার। তন্তুজের মাধ্যমে তাঁত ও বস্ত্র শিল্পের প্রসারে রাজ্যের কাজের জন্য ” স্টার অফ গভর্নেন্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইলস” বিভাগে এবার এলো পুরস্কার। এছাড়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পের জন্যও পুরস্কার এসেছে রাজ্য সরকারের ঘরে। […]
১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা।
হুগলি , ২৩ জানুয়ারি:- নেতাজীর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করলো শেওড়াফুলি বিজেপির মন্ডলের কর্মীরা। কয়েকশো মহিলা কর্মীরা পা মেলায় এই শোভাযাত্রায়। শ্রীরামপুর নগাড় মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়, শেষ হয় শেওড়াফুলি রেলপার্কে। ১২০ ফুটের জাতীয় পতাকা দেখতে জিটি রোড়ের দুধারে ভীড় জমান সাধারন মানুষ। Post Views: 371
স্বাধীনতার পর প্রথম মন্ত্রীত্বের স্বাদ পেল মন্তেশ্বর এলাকাবাসী।
পূর্ব বর্ধমান , ১০ মে:- অবশেষে মন্ত্রিত্বের স্বাদ পেল মন্তেশ্বরবাসী। স্বাধীনতার পরবর্তী সময়ে মন্তেশ্বর বিধানসভার থেকে বিজয়ী কোন বিধায়ক এই প্রথম রাজ্য মন্ত্রীসভায় স্থান পেলেন। রবিবারই মন্ত্রিসভার তালিকায় মন্তেশরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর নাম দেখে উচ্ছ্বসিত হয়েছিল মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সাথে সাথেই মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মালডাঙ্গা কুসুম […]







