সুদীপ দাস,১৪ এপ্রিল:- সমগ্র বিশ্বের পাশাপাশি করোনা ভয়াবহ আকার ধারন করছে ভারতেও। দফায়-দফায় বাড়ছে লকডাউনের সময়সীমা। রাজ্য সরকার ইতিমধ্যেই লকডাউনের সময়সীমা ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আজ কেন্দ্রীয় সরকার নতুন করে ৩রা মে পর্যন্ত সমগ্র দেশে লকডাউনের সময়সীমা ঘোষনা করেছে। এই পরিস্থিতিতে চরম বিপাকে পরেছেন দিনআনা দিনখাওয়া মানুষগুলি। তাঁদের কথা চিন্তা করে ১লা বৈশাখের পুণ্য তিথীতে এগিয়ে এলো চুঁচুড়া স্টেশন রোডের সাহা পরিবার। পরিবারের কর্তা মৃণাল সাহা ১লা বৈশাখ পালন করলো এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা সাধারন মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে। এদিন চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চা, চিনি সহ মুড়ির মত শুকনো খাবারও তুলে দেওয়া হয়। সাহা পরিবারের সদস্যরা এদিন এই খাদ্যসামগ্রী প্রায় ৬০০জন মানুষের হাতে তুলে দেন। এবিষয়ে মৃণাল সাহা বলেন বর্তমান পরিস্থিতিতে মানুষগুলির সত্যিই খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই আমি আমার সামর্থ মত এবং বন্ধুদের সহযোগীতা নিয়ে মানুষগুলির হাতে সামান্য খাদ্যসামগ্রী তুলে দিলাম। পাশাপাশি তিনি সকলকে ঘরে থাকারও আবেদন জানালেন।
Related Articles
পাতাললোকে সরগরম গোটা দেশ ! অনুষ্কার নামে পুলিশে অভিযোগ দায়ের।
এন্টারটেনমেন্ট ডেস্ক , ২৮ মে:- গত কয়েকদিন আগেই লকডাউনে ঘরে বসে নিজের স্ত্রীর প্রযোজনায় তৈরি প্রথম ওয়েব সিরিজটি দেখে মুগ্ধ হয়েছিলাম ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছিলেন, “সত্যি অসাধারণ। এত সুন্দর একটা প্রযোজনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।” আর এবার সেই বিরাটপত্নীর বানানো পাতাললোকের জন্যই স্ত্রী অনুষ্কাকে ডিভোর্স দেওয়ার প্রস্তাব দেওয়া হল বিরাটকে। সম্প্রতি অ্যামাজন […]
চাঁপদানির মানুষ পদ্মফুলে ভোট দেবার শুধু অপেক্ষায় আছে – দিলীপ সিং।
হুগলি , ২৮ মার্চ:- চাঁপদানি বিধানসভা কেন্দ্রের জনগণ আগামী ১০ তারিখের জন্য অপেক্ষা করছে ঐদিন এখানকার ভোটাররা পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করবে। এ ব্যাপারে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। আজ শ্রীরামপুর প্রভাস্নগর এলাকায় ভোট প্রচার করতে এসে এভাবেই বক্তব্য রাখলেন চাঁপদানি কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং। তিনি বলেন আমার বিধানসভা কেন্দ্রে […]
নবান্নের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে যাবতীয় ব্যাবস্থাপনা পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী নিজেই – সূত্র নবান্ন।
কলকাতা , ২২ মে:- আমফান বিপর্যয়ের স্মৃতি ও মোকাবিলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। ঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে এখনও নিশ্চিত না হলেও সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কায় যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। রাজ্যের সচিবালয় নবান্নের কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে যাবতীয় প্রস্তুতির ওপর সার্বিকভাবে নজর রাখা হচ্ছে। এছাড়া উপকবলবর্তী জেলা গুলিতে […]








