তরুণ মুখোপাধ্যায়,১৩ এপ্রিল:-কবি জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ “নকশি কাঁথার মাঠ”-এ রূপাই, সাজুকে ঠিক এ কথাই বলেছিলো। করোনা পরিস্থিতিতে বাস্তবের রূপাই-সাজুদেরও একই অবস্থা। লকডাউনে দেখা করতে না পারায় একে অপরের মঙ্গল কামনায় পরস্পরের প্রতি পরস্পরের এটাই মনের কথা। লকডাউনে দেখা করতে না পারায় একে অপরের মঙ্গল কামনায় পরস্পরের প্রতি পরস্পরের এটাই মনের কথা। বিশ্বজুড়ে যখন করোনার হাহাকার, মারণ রোগের ভ্রুকুটি, সমাজকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে । কিন্তু বিশ্বজোড়া যে প্রেমের ফাঁদ কিন্তু থেমে থাকেনি । এত দুঃখ কষ্টের মাঝেও প্রেমিক যুগলদের একে ওপর কে প্রেম নিবেদন সেটা কিন্তু থেমে নেই। উন্নত প্রযুক্তির আশীর্বাদে সারা বিশ্ব আজ হাতের মুঠোয় । তাই প্রেমে বাধা হতে পারেনি করোনার হাহাকারে । হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলিং এ চলছে প্রেমের জোয়ার। সামনাসামনি হয়তো দেখা করার যখন কোন উপায় নেই মারণ ব্যাধির ভ্রুকুটিতে সবাই যখন ঘরবন্দি, কিন্তু চিরন্তন প্রেম একে ওপর কে কাছে নিয়ে আসছে কোনো বাধাই তাকে থামানো যায়নি। চারিদিকে যখন অশান্তি হাহাকার তার মাঝে একটু খানি কথা একটুখানি দেখা এনে দেয় প্রেমিক যুগলের মনে রঙিন বসন্ত। ভুলিয়ে দেয় দুঃখ কষ্ট বেকারত্ব আঘাত সব কিছু।
কবির ভাষায় প্রেম চিরকালই মানুষকে কাঁদিয়ে গেছে কিন্তু তবু ও মানুষ এর জোয়ারে হাবুডুবু খেয়েছে। হাজার কষ্ট দূর হয়ে যায় প্রেমিক প্রেমিকার মিলনে। প্রেমিকের কোথায় কাগজে লিখো নাম, কাগজ ছিড়ে যাবে,পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে যা চির কালীন সত্য। প্রেমের বাঁধন এমনি শক্ত যে বাধন ছিড়ে বেরিয়ে আসা খুবই কঠিন প্রকৃত ভালোবাসা মানুষকে আপন করে ।তাই এই সময়ে সিনেমা থিয়েটার পার্ক মল প্রেমের সমস্ত আঙিনা ই স্তব্ধ । একমাত্র ভরসা এখন মোবাইল এবং ভিডিও কলিং। প্রেমিক-প্রেমিকাদের কথায় ভালোবাসা চিরন্তন,এর কোনো মৃত্যু নেই । সে যত বড় বাঁধা আসুক যত বড় বিপর্যয় আসুক যত বড় দুর্যোগ আসুক তাকে থামানো যায় না। ।মনের মিল এর কাছে সব কিছ ই তুচ্ছ। তাই এত দুর্যোগের মধ্যে এত প্রতিকূলতার মধ্যেও প্রেমকে দাবিয়ে রাখা যায় নি সারাদিনের একটুখানি সময় যে সময়টুকু একান্ত প্রেমিক যুগলের । তা থাকবে চিরকাল।Related Articles
শিবরাত্রির সকাল থেকেই উত্তেজনা হাওড়ায়। নলপুর স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ।
হাওড়া, ১ মার্চ:- মঙ্গলবার শিবরাত্রির সকালে পূর্বের সময়সূচি মেনে লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। অবরোধে সামিল হয়েছেন মহিলারাও। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনে স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা এদিন রেল অবরোধ করেন। তাদের দাবি সময়মতো লোকাল ট্রেন চালাতে হবে। এই ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে […]
মুখ্যমন্ত্রীকে ব্যারাকপুরে সভা না করতে দেবার হুমকি দিলেন অর্জুন সিং।
উঃ২৪পরগনা,৩০ জানুয়ারি:- ফের আসরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবার একেবারে সরাসরি চ্যালেঞ্জের সুরে মমতা বন্দোপাধ্যায়কে হুমকি দিয়ে বললেন ব্যারাকপুরে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আর মিটিং করতে দেবো ন। অর্জুন সিং বলেন আমাদের কোন জায়গায় মিটিং করতে দিচ্ছেনা ,পুলিশের সামনেই তৃনমুলের গুন্ডারা বিজেপির কর্মীদের’দের হুমকি দিচ্ছে। আর পুলিশ চুপ করে মজা দেখছে। তাই ব্যারাকপুরে […]
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাওড়ায় পদযাত্রা। অংশ নিলেন সমাজের বিশিষ্টজনেরা।
হাওড়া,২১ ফেব্রুয়ারি:- একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবেও এটি চিহ্নিত হয়ে আছে। শুক্রবার ২১ফেব্রুয়ারি সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করে উত্তর হাওড়া শিল্পী সংস্থা। সালকিয়ার বাঁধাঘাটে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান […]







