উঃ২৪পরগনা,২৬ নভেম্বর:- বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে হাতাহাতি মারামারি বারাসাতে। মঙ্গলবার বারাসাতের বারাসাত ব্যারাকপুর রোড়ের শুভাঙ্গম অনুষ্ঠান বাড়িতে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার মন্ডল সভাপতি নির্বাচনের ফল ঘোষণা ছিল। অভিযোগ সেখানে ৩৮টি মন্ডলের প্রায় ১৮ জনকে বাদদিয়ে নতুন সভাপতি নির্বাচন করা হয়। সেখানে জেলার কিছুনেতাদের পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই এদিন বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি মারামারি হয়। অভিযোগ জেলা প্রেসিডেন্ট বদলের পরেই জেলার কিছু নেতার তোষামোদকারী ও সদ্য তৃনমূল থেকে আসাদেরই মন্ডল সভাপতি করা হয়েছে। যারা দীর্ঘদিন ধরে মারখেয়ে, বাড়ি ছাড়া হয়ে নানান প্রতিবন্ধকতার মধ্যেদিয়ে বিজেপি দলটি করে আসছিল তাদেরকে সুকৌশলে শরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি জেলা নেতৃত্বরা।
Related Articles
হাওড়ায় আগুন।
হাওড়া , ২৯ মার্চ:- হাওড়ার বেলুড়ের ২১১নম্বর গিরিশ ঘোষ রোডে হোলিকা দহনের সময় পাশের একটি পাওয়ার স্টেশনে আগুন লাগে। স্থানীয়রা দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, চ্যাটার্জিহাট থানা এলাকার শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডে ভট্টাচার্য্যি পাড়ায় একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এলাকায় চাঞ্চল্য। দমকল কর্মীদের […]
সম্মিলিত প্রয়াসেই এই দুর্যোগ কাটিয়েই করোনাকে পরাজিত করবো আমরা। – কল্যাণ বন্দোপাধ্যায়।
তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- রবিবার বিকালে হুগলির চন্ডীতলা বিধানসভার বিস্তীর্ণ এলাকাজুড়ে সাধারণ গরিব মানুষদের মধ্যে চাল ডাল আলু সহ অন্যান্য খাদ্যবস্তু তুলে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। এদিন বিকালে কল্যাণবাবু চন্ডীতলা তৃণমূল কর্মীদের নিয়ে এলাকার মানুষের কাছে যান এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে সাংবাদিকদের তিনি জানান এখন করোনার সঙ্গে সঙ্গে আরেকটা বড় সমস্যা […]
খবরের নামে টাকা নেওয়ার অভিযোগ, ধৃত ভূয়ো সাংবাদিক।
সুদীপ দাস, ২৫ মার্চ:- খবর করার নামে মহিলার কাছ থেকে ৪০হাজারের বেশী টাকা নেওয়ার অভিযোগ, ধৃত ভূয়ো রিপোর্টার। ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। কোলকাতার বরানগর এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ধৃতের নাম অমিতাভ চক্রবর্তী। অমিতাভ কখনও বরাবগর আবার কখনও হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা বলে জানায়। বরানগরের এক মহিলার পারিবারিক সমস্যা সমাধানের […]









