চিরঞ্জিত ঘোষ,১০ এপ্রিল:- বৃহস্পতিবার ডানকুনির তিনটি ক্লাব সংগঠন প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তার জন্মদিনটি রক্তদান উৎসব এর মধ্যে পালিত করল সংগঠনের সদস্যরা। সকাল থেকে প্রচুর মানুষ ডানকুনি এবং তার আশপাশের এলাকা থেকে এসে সোশ্যাল ডিসটেন্স মেনে রক্তদান করে যান । এর জন্য সুবীর মুখোপাধ্যায় কৃতজ্ঞতা জানান ডানকুনির ক্লাব সংগঠনগুলিকে। তিনি জানান এই মুহূর্তে রক্তের একটা ভয়ঙ্কর সংকট চলছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় পুলিশ কর্মীদের কাছে আবেদন করেছেন । পুলিশ কর্মীরা যেন রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান । কারণ এই সময়ে কোন রক্তদান শিবির করা যাচ্ছে না ।
যেহেতু সোশ্যাল ডিসটেন্স একটা বড় ব্যাপার। সেই মতো পুলিশ বহিনী প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে রক্ত দিচ্ছেন সুবীর মুখোপাধ্যায় বলেন রক্তদানের প্রয়োজনীয়তাটা কত বড় ব্যাপার সেটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি । কারণ আজ থেকে কুড়ি বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আমি যখন প্রায় মৃত্যুপথযাত্রী ছিলাম সেই সময় যখন আমাকে কলকাতায় নার্সিংহোমে নিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সে করে তখন আমার প্রচুর রক্তক্ষরণ হয় সেই সময় যখন আমাকে নার্সিংহোমে ভর্তি করা হল ডাক্তারবাবুরা বললেন এই মুহূর্তে মুহূর্তে প্রচুর রক্তের প্রয়োজন । কিন্তু সেদিন প্রথম যে ব্যক্তিটি আমায় আমার বেডের পাশে শুয়ে রক্ত দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্স চালক আমাকে স্বাধীন প্রাণ বাঁচিয়েছিলেন পরবর্তীকালে আরো অনেকে রক্ত দিয়েছিল। কিন্তু সেদিন যদি উনি রক্ত না দিতেন তাহলে আমি আর তাহলে আজ বেঁচে আপনাদের সামনে কথা বলতে পারতাম না । আমার বাবা নেই মা ও গত হয়েছেন আমি মনে করি আমার যেই আম্বুলান্স চালক আমায় রক্ত দিয়েছেন তিনি আমার দ্বিতীয় জন্মদাতা আমি তাকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি ।প্রতিবছর যাই কিন্তু এবছর যেহেতু একটা চলছে আমরা কেউ বের হতে পারছি না আমি ফোনে তাকে আমার কৃতজ্ঞতা জানিয়েছি তার সঙ্গে সঙ্গে এদিন ডানকুনি টোল প্লাজা একজন সাধারণ কর্মী স্বপন মান্না মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকার একটি চেক সুবির বাবুর হাতে তুলে দেন । সুবীরবাবু বলেন আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বক্ষণের কর্মী তার এই যে দান সেটা আমরা কৃতজ্ঞচিত্তে আমরা নিলাম এবং আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তাহলে পাঠিয়ে দিচ্ছি । এছাড়াও এখানকার বিভিন্ন ক্লাব সংগঠন প্রায় এক লাখ টাকার মতন মুখ্যমন্ত্রী তাহলে তুলে দিয়েছেন আমরাও তাদের আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।Related Articles
পুরভোটের জমায়েতের উর্ধ্বসীমা ৫০০ থেকে কমিয়ে আড়াইশো করলো কমিশন।
কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্যে আসন্ন পুরভোটের প্রচারে রাজ্য নির্বাচন কমিশন আরও কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে। খোলা যায়গায় নির্বাচনী সভায় ৫০০-র পরিবর্ত ২৫০ লোকের জমায়েত করা যাবে। প্রচারসভা বা মিছিলের বদলে ডিজিটাল মাধ্যমে প্রচারেও বাড়তি জোর দেওয়া হয়েছে কমিশনের তরফে। প্রসঙ্গত, ১৭ পর্যবেক্ষকের পাঁচ প্রচার সভায় জনই বর্তমানে কোভিড […]
মাধ্যমিক পরীক্ষার জন্য প্রায় বাতিল হওয়া ত্রিবেনী কুম্ভমেলা হচ্ছে কাটছাঁট করে।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- এদিন ত্রিবেনী কুম্ভমেলা পরিচালন সমিতির পক্ষ থেকে ত্রিবেনী সপ্তর্ষি ঘাট পরিদর্শন করা হয়। উপস্থিত ছিলেন কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, অশোক গাঙ্গুলী, স্বামী উত্তমানন্দ গিরি সহ সাধু সন্তরা। স্থানীয় ইতিহাসবিদ অশোক গাঙ্গুলী বলেন, কানাডিয়ান লেখক এলান মরিনিসের একটি বই থেকে ত্রিবেনী কুম্ভের কথা জানা যায়। এছাড়াও পুরানে ত্রিবেনীর নাম পাওয়া গেছে। সপ্তগ্রাম বানিজ্য বন্দর থাকা […]
আদিবাসী নৃত্যের তালে রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ মার্চ:- বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে বরণ করে নিল রাজ্যবাসী। ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে পা মিলিয়ে আদিবাসী সমাজের প্রতিভু রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে ধন্যবাদ জানালেন অভিভূত রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্মু।বললেন, ‘সবাইকে সমান ভাবা, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে আপন করার গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। […]









