উঃ২৪পরগনা,১১ ডিসেম্বর:- আর পি এফ ও এক কলেজ ছাত্রীর সহযোগিতায় উদ্ধার হলো দুই নাবালক । আপ মাঝেরহাট রানাঘাট লোকাল ৭.৫০ বেলঘড়িয়া স্টেশন ঢোকার পর ওই কলেজ ছাত্রী দেখতে পান দুই ছাত্র-ছাত্রী ট্রেনের মধ্যে এক কোণায় দাঁড়িয়ে আছে ।তাদের দুজনকে দেখে ওই ছাত্রী সন্দেহ হয় । সাত ও আট বছরের বাচ্চা ছেলে মেয়ে। জিজ্ঞাসাবাদ করলে কান্নায় ভেঙে পড়ে ওই দুই কিশোর-কিশোরী । তিন নম্বর প্ল্যাটফর্মের ট্রেন ঢুকলে আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করে ওই কলেজ ছাত্রী বারাকপুর স্টেশনে তাদের নামানো হয়
এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা বলে বড়বাজারে জোড়াবাগান এলাকায় তাদের বাড়ি মা বকাবকি করায় দুই ভাইবোন বাড়ি থেকে বেরিয়ে আসে । বড়বাজার স্টেশন থেকে তারা কিছু না বুঝে ট্রেনে উঠে পড়ে। আরপিএফ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায় মা স্কুলের রেজাল্ট খারাপ হওয়ায় বকাবকি করবে সেই ভয়ে তারা বাড়ি থেকে পালিয়েছে। দুজনই ক্লাস টু এর ছাত্র ছাত্রী। আরপিএফ যোগাযোগ করে তার পরিবারের সাথে। বাবা-মা এসে বারাকপুর স্টেশন থেকে আরপিএফ এর কাছ থেকে নিয়ে যায় তাদের ছেলে ও মেয়েকে।Related Articles
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালযের মুকুটে যোগ হল আরেকটি পালক।
কলকাতা, ৩০ জুন:- মৌলানা আবুল কালাম আজাদ প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। এবারের পুরস্কারটি এল আন্তর্জাতিক স্তর থেকে। এটি হল ই- এসেসমেন্ট পুরস্কার। বেস্ট সামেটিভ এসেসমেন্ট প্রজেক্ট পুরস্কার ২০২২। সারা পৃথিবীর ৪৫টি মনোনয়নের তালিকা থেকে চূড়ান্ত তিনটি মনোনয়নকে বেছে নেন বিশেষজ্ঞরা। তার মধ্যে সেরার পুরস্কার জিতে নেয় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি […]
মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমায় কেন্দ্রের শিক্ষা অধিকার আইনকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হল ২০২৩ সালের মাধ্যমিক। এ বছর প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া পরীক্ষায় বসছেন। বিক্ষিপ্ত কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনা ছাড়া মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। পরীক্ষা ঘিরে কোথাও কোনওরকম গোলমালের ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র নিয়েও কোনও অভিযোগ মেলেনি। শিক্ষামন্ত্রী […]
সাত বছরের নাতনিকে খুঁজে পেতে খোঁজ মেলে বৃদ্ধার পরিবারের,সহায় সেই পুলিশ কর্মি।
হুগলি, ২৯ ফেব্রুয়ারি:- মাস দুয়েক আগে ব্যান্ডেল স্টেশনে রেখে গিয়েছিল ছেলে, পুলিশ, প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাড়ি ফিরলেন বৃদ্ধা। নবদ্বীপ থেকে এক ডেলিপ্যাসেঞ্জার পুলিশ কর্মি সুকুমার উপাধ্যায়কে জানান ব্যান্ডেল স্টেশনের সাত নম্বর প্লাটফর্মে এক বৃদ্ধাকে পরে থাকতে দেখেছেন। দেখে মনে হয় তার সাহায্যের প্রয়োজন। সুকুমার এধরনের বহু অসহায় মানুষ ভবঘুরেকে ঘরে ফিরিয়েছেন।ভালোবেসে মানুষের পাশে দাঁড়ান […]









