সুদীপ দাস,৮ এপ্রিল:- হুগলী চকবাজার এলাকায় হুগলী বিটি কলেজ ভিতর একটি বটগাছে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষ। কলেজের কোম্পাউন্ডের ভিতরই পরে থাকা ভাঙা চেয়ার টেবিলে প্রথম আগুন লাগে, পরে সেটি ভেতরে থাকা একটি বটগাছে লেগে যায়। স্থানীয় মানুষ সেই আগুন দেখতে পায়। এখনো দাউদাউ করে জ্বলছে বটগাছটি। কলেজ বন্ধ থাকায় কেউই ভিতরে যেতে পারেনি। দমকলকে খবর দেওয়া হয়েছে, কিন্তু তখনো পর্যন্ত দমকল এসে পৌঁছায়নি। কলেজ সংলঙ্গ এলাকায় প্রচুর দোকান ও বাড়ি ঘর রয়েছে, আতঙ্কিত এলাকার মানুষ। ঠিক কিভাবে আগুন লাগলো, তা কেউই বুঝে উঠতে পারছে না।
Related Articles
কোচিং সেন্টারে আচমকাই বোমাবাজি, ঘটনাস্থলে পুলিশ।
হুগলি,২ ফেব্রুয়ারি:- রাতের অন্ধকারে একটি কোচিং সেন্টারে বোমাবাজি র ঘটনায় উত্তেজনা ছড়ালো শ্রীরামপুরের ২৩ নং ওয়ার্ডে। শ্রীরামপুরের খটির বাজারের বিধানপার্ক এলাকায় একটি কোচিং সেন্টার চালায় মুকেশ কুমার সিং, তিনি জানান শনিবার রাত সারে এগোরাটা নাগাদ কে বা কারা আচমকাই তার নির্মিয়মান কোচিং সেন্টারে বোমাবাজি করে। অাচমকাই এই ঘটনায় হতচোকিত হয়ে যায় ঐ শিক্ষক সহ […]
কলকাতাকে দেশের নিরাপদ শহরের তকমা, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর।
কলকাতা, ৫ ডিসেম্বর:- ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে কলকাতা দেশের নিরাপদতম শহরের তকমা পাওয়ায় রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি এই রিপোর্টকে হাতিয়ার করে তিনি কেন্দ্রীয় শাসকদল বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। বিধানসভা ভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন এই রিপোর্ট থেকে প্রমাণ হয়ে গেল কলকাতায় দেশের […]
বৃষ্টি ও ধ্বসে আটকে থাকা পর্যটকদের খাবার ও ত্রাণ পৌঁছানোর নির্দেশ রাজ্য প্রশাসনের।
কলকাতা, ২০ অক্টোবর:- প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসের জেরে দার্জিলিং এ বেড়াতে গিয়ে যে সব পর্যটক ও স্থানীয় মানুষ আটকে রয়েছেন রাজ্য প্রশাসনের তরফে তাদের কাছে দ্রুত শুকনো খাবার ও ত্রান পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে বেরোনর ঝুঁকি না নিয়ে পর্যটকরা যেন হোটেলেই থাকেন সেই ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের নেটঅয়ার্ক […]








