বাঁকুড়া,৮ এপ্রিল:- করোনা মোকাবিলায় একদিকে চলছে ২১ দিনের লকডাউন। এরমধ্যেই বাঁকুড়া প্রশাসনের চিন্তা বাড়িয়ে আগুন লাগল শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের পর আচমকাই আগুন লেগে যায় শুশুনিয়া পাহাড়ের গায়ে ঘন জঙ্গলে। এই সময় শুষ্ক পাতা ঝড়ার মরসুম। ফলে পাহাড়ের জঙ্গলে মাটিতে পড়ে থাকা শুকনো পাতায় আগুন ধরে যাওয়ায় বাধে বিপত্তি। পাহাড়ের উপরের দিকে বাতাসের বেগ বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাহাড়ের একটা বড় অংশে আগুন ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার গভীর রাতেও পাহাড়ের একটা বড় অংশে আগুন জ্বলতে দেখা গিয়েছে। দূর থেকে দেখে মনে হয়েছে যেন কেউ আলোর মালায় সাজিয়ে দিয়েছে শুশুনিয়া পাহাড়কে। তবে বুধবার সকাল পর্যন্ত প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি আগুন নেভানোর জন্য।
Related Articles
গঙ্গাবক্ষে দূরপাল্লার সাঁতার প্রতিযোগীতা।
হুগলি,২৫ ডিসেম্বর:- চাতরা সুইমিং ক্লাবের পরিচালনায় ৫৭তম সারা বাংলা গঙ্গাবক্ষে সাতাঁর প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট বিয়াল্লিশ জন প্রতিযোগীদের নিয়ে তার মধ্যে ছাব্বিশ জন ছেলে ও ষোলো জন মেয়ে প্রতিযোগীদের প্রতিযোগীতা শুরু হয় ভদ্রেশ্বরের কয়লাডিপো থেকে চাতরা গৌরচন্দ্র ঘাটে এসে সাত কিলোমিটার ব্যাপি সাঁতার প্রতিযোগিতা শেষ হয়। ভদ্রেশ্বরে সাঁতার প্রতিযোগীতা শুরু হওয়ার আগে প্রতিযোগীদের ভালভাবে […]
তীব্র গরমে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনতে শিক্ষাদপ্তরকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে আনতে মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরকে অনুরোধ জানিয়েছেন। আগামী ২রা মে থেকে সরকার ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার জন্য তিনি শিক্ষা সচিবের মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন জানান। বেসরকারি স্কুল গুলিতেও একই সময় যাতে গরমের ছুটি […]
বিষ্ণুপুর পৌরসভাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণার দাবি জানালো বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক সহ সমস্ত কাউন্সিলররা ।
বাঁকুড়া , ১৩ জুলাই:- বিষ্ণুপুরের যৌনপল্লীতে এক মহিলার করণা আক্রান্ত হয়েছেন এর পাশাপাশি বিষ্ণুপুর শহরে আরো একটি করোনা আক্রান্তের হদিস মিলেছে । ইতিমধ্যেই ওই এলাকা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে । এবার বিষ্ণুপুর পৌরসভার 19 টি ওয়ার্ডের কাউন্সিলররা সহ বিষ্ণুপুর পৌরসভার বর্তমান প্রশাসক একযোগে সমস্ত বিষ্ণুপুর শহরকে লকডাউন ঘোষণা করার দাবি জানালেন […]







