হাওড়া,৮ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। সেই পরিস্থিতিতে হাওড়ায় বিভিন্ন এলাকায় গরিব দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছে। বুধবার সকালে পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরপিতা গৌতম দত্তের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চাল, আটা, ডাল, সোয়াবিন তুলে দেওয়া হয় গরিব পরিবারগুলির হাতে। পাশাপাশি, ওই ওয়ার্ডের নীলমণি মল্লিক লেনে সমাজসেবী সুদীপ্ত মিত্রের উদ্যোগে এদিন সকালে এলাকার গরিব পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, বিস্কুট, গুঁড়ো দুধ তুলে দেওয়া হয়। দিন আনা দিন খাওয়া যারা কর্মহীন হয়ে এই সময়ে বিপাকে পড়েছেন তাদের হাতে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আগামী কয়েকদিন লকডাউন চলাকালীন প্রতিদিন এই সহায়তা দেওয়া হবে।
Related Articles
সাঁতরাগাছি ওভারব্রিজের সংস্কারের কাজ শুরু।
হাওড়া, ১৯ নভেম্বর:- হাওড়ার সাঁতরাগাছি রেলওয়ে ওভারব্রিজের সংস্কারের কাজ শুরু হয়েছে। গতকাল রাত ১২টা থেকে চলছে সংস্কারের কাজ। এই কাজের জন্য আগামী প্রায় দেড়মাস এই সেতু এবং শহরকে কতটা যানজটমুক্ত রাখা যায় সেই পরীক্ষা এখন সিটি পুলিশের। সেতুর সংস্কারের জন্য আগামী প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার গুরুত্বপূর্ণ সাঁতরাগাছি সেতুতে। শুক্রবার রাত ১২টা […]
সুপ্রিম কোর্ট রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পূজার উপাচার পালনে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে।
কলকাতা , ১৭ নভেম্বর:- সুপ্রিম কোর্ট কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পূজার উপাচার পালনে নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে। এ ব্যাপারে গ্রিন ট্র্যাইব্যুনালের দেওয়া নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলে সর্বোচ্চ আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। উল্লেখ্য রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পূজার ওপর গ্রিন ট্র্যাইব্যুনালের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে KMDA- সুপ্রিম কোর্টে […]
ভাইপোকে বাঁচাতেই ইন্ডিয়া জোটে মুখ্যমন্ত্রী, সিঙ্গুরে বিস্ফোরক সেলিম।
হুগলি, ১ ডিসেম্বর:- প্রয়াত সিঙ্গুরের বাম নেতা সুহৃদ দত্তের স্মরন সভায় মহম্মদ সেলিম। সিঙ্গুরের কামরাঙ্গা ময়দানে এই স্মরণ সভায় বক্তব্য রাখবেন সেলিম। সিপিআইএম হুগলী জেলা কমিটির ডাকে আয়োজিত স্মরন সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য, হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, রাজ্য এস এফ আই সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত ৯ ই নভেম্বর […]








