হুগলি,৩ এপ্রিল:- ভারতীয় ডাক বিভাগকে আজ দেখা গেলো একজন পেনশন হোল্ডারের বাড়ীতে এসে তার পেনশন পৌঁছে দিতে। বালির মোড় ব্যান্ডেল স্টেশন রোডে বাড়ী পেনশন হোল্ডারের নাম রাধা গোবিন্দ চ্যাটার্জি প্রায় ৭০ উর্দ্ধ বয়স্ক এই পেনশনার। তিনি পোষ্টাল ডিপার্টমেন্ট আবেদন করেন যে তিনি অসুস্থ এবং ওনার বাড়ীতে কেউ নেই যে তাকে তার পেনশনটা তুলে এনে দেবে। এই অসহায় বয়স্ক পেনশনার রাধাগোবিন্দ বাবুর বাড়ীতে এসে তার পেনশন তার হাতে তুলে দিলেন হুগলী ডাক ঘরের পোষ্টম্যন অতনু চক্রবর্তী, অতনু বাবু বলেন এটা তাদের ডিউটি, তিনি আরো বলেন যে তিনি ভারতীয় মজদুর সংঘের একজন সৈনিক এখন দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের তিনটি মন্ত্রে আমরা দীক্ষিত দেশকে হাত মে করঙ্গে কাম, অর্থাৎ দেশহীত, তারপর সংগঠন হাত অর্থাৎ যে সংস্থায় কাজ করি তাকে রক্ষা করা, তারপর কর্মচারী হাত, অর্থাৎ কর্মচারীদের স্বার্থে লড়াই করতে হবে। অতনু চক্রবর্তী পোষ্টাল বিভাগে ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ সার্কেলের কোষাক্ষের দায়িত্বে আছেন।
Related Articles
পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের হেনস্থার অভিযোগে তিন জন গ্রেফতার।
হুগলি, ১০ আগস্ট:- হুগলির গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের হেনস্থার অভিযোগে তিন জনকে গ্রেফতার করলো গোঘাট থানার পুলিশ। যদিও ধৃত ওই তিন জন কর্মী তৃনমুল কর্মী বলে জানা গিয়েছে। পাশাপাশি সভাপতি ও কর্মাধ্যক্ষকে নিজেদের দলের লোকেরাই হেনস্তা ও মারধর করার প্রতিবাদে পথ অবরোধ তৃণমূল কর্মীদের। গোঘাটের পচাখালি এলাকায় পথঅবোরধ চলে। এই ঘটনায় […]
আবারও মেসি-রোনাল্ডো যুদ্ধ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।
স্পোর্টস ডেস্ক , ২ অক্টোবর:- ঘোষিত হয়েছে চ্যাম্পিয়নস লীগের ড্র-এর ফলাফল। আর এতেই আনন্দের পারদ কয়েক গুন চড়ে গেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।কারন চ্যম্পিয়ান্স লীগের গ্রুপ ‘জি’-তে রয়েছে বার্সেলোনা, জুভেন্টাস, ডায়নামো কিয়েভ এবং ফেরেঙ্কভারোস। অর্থাৎ গ্রুপ লীগেই মুখোমুখি হতে চলেছেন ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।এক সময় লা লিগায় হাড্ডাহাড্ডি লড়াই হত দুই বিশ্বসেরার মধ্যে […]
বড়গাছিয়ায় বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম কিশোর।
হাওড়া, ২১ আগস্ট:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হলো এক কিশোর। ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার জগৎবল্লভপুর থানার বড়গাছিয়া সন্ধ্যাবাজার এলাকায়। জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ বড়গাছিয়া সন্ধ্যাবাজার লক ফ্যাক্টরি মোড়ে জি এম বিল্ডিং এর চারতলা ছাদে উঠেছিল বছর দশেকের শেখ সামিউল্লা। কোনওভাবে ছাদের একেবারে ধারে চলে যায় ওই কিশোর। তখনই পা […]










