হুগলি,১০ ডিসেম্বর:- তেলেঙ্গানা কান্ডে এনকাউন্টার এবং এনআরসির বিরোধিতা করে এবারে সরাসরি মুখ খুললো হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সভার আয়োজন করে হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা সভাপতি মলয় মজুমদারের উদ্যোগেই মূলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের মঞ্চে বিশিষ্ট আইনজীবি জয়দীপ মুখার্জী, প্রতিম সিংহ রায়, প্রাক্তন পুলিশ কর্তা দেবকুমার মুখার্জিরা উপস্থিত হয়েছিলেন।
এদের মধ্যে প্রাক্তন আইপিএস অফিসার দেবকুমার কুমার মুখার্জির মঞ্চে এনআরসি নিয়ে বিরোধিতা করা সকলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়। কারন বাবু বিজেপির রাজ্য আইএসএস-আইপিএস সেলের গুরুত্বপূর্ণ সদস্য। যদিও এদিন হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশনের সভাপতি মলয় মুজুমদার বলেন আজকের মঞ্চ নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের জন্য নয়। এখানে সকল স্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে। আর আমরা মনে করি এনআরসি করলে সাধারনের অধিকার লঙ্ঘন হবে। আমরা মনে করি বিচার ব্যাবস্থার মধ্য দিয়েই দোষীদের সাজার ব্যাবস্থা করতে হবে। তাই আজ বিশ্ব মানবাধিকার দিবসে আমরা প্রকাশ্যে এসবের বিরোধীতায় সামিল হয়েছি।Related Articles
আমফান সতর্কতা নিয়ে সিঙ্গুর কৃষি দফতরের উদ্যোগে চলছে মাইকিং।
হুগলি,১৯ মে:- আমফান সতর্কতা নিয়ে সিঙ্গুর ব্লক কৃষি দফতরের উদ্যোগে চলছে সকাল থেকে মাইকিং। বোরো ধান মাঠ থেকে দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশ দেওয়া হচ্ছে । পাশাপাশি বৃষ্টি বেশি হলে কাটা ফসলের জমিতে জমা জল দ্রুত বের করার নির্দেশ দেওয়া হচ্ছে। গৃহপালিত পশুদের নিরাপদ স্হানে রাখার আবেদন জানানো হয়েছে। কৃষি দফতর সুত্রে জানা গেছে, সিঙ্গুর […]
লকডাউন চলাকালীন সম্পত্তি কেনা বেচার জন্য নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার।
নবান্ন,হাওড়া,১৬ এপ্রিল:- লক ডাউন চলাকালীন সম্পত্তি কেনা বেচার জন্য নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে রাজ্য সরকার ই রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ইরেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পত্তি নিবন্ধীকরণ করলে রেজিস্ট্রেশন ফি […]
তৃণমূলের অপশাসন শেষ হয়ে বিজেপি শাসন প্রতিষ্ঠা পাবে – কবীর শংকর বসু।
হুগলি , ২১ মার্চ:- শ্রীরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী কবীর শংকর বসু রবিবার সকালে মহেশের 18 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে নামলেন। এদিন তিনি পদযাত্রা করে মানুষের কাছে আবেদন করে বলেনযেভাবে পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে তার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার আহ্বান জানান তিনি বলেন এ রাজ্যের মানুষ বিজেপিকে সমর্থন করছেন তাতে তাদের আশা এবার তৃণমূলের অপশাসন শেষ […]








