হুগলি,২ এপ্রিল:- কোন্নগরের নবগ্রাম সি ব্লক এলাকায় লক ডাউনের মধ্যেই এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার দেহ উদ্ধার করে কানাইপুর ফাঁড়ির পুলিশ। এলাকার মানুষ জানায় এই এলাকায় ভাড়া থাকতো রিষড়ার বাসিন্দা রাজু দাস ও স্ত্রী লক্ষী দাস।গত পরশু দিন হটাৎ রাজু দাস ঘরে তালা দিয়ে কোথাও চলে যায়।এদিন ঘর থেকে পচা গন্ধ বেরোনোয় পুলিশে খবর দেয় এলাকার মানুষ।রাজু দাস পলাতক।মহিলাকে খুন করা হয়েছে অভিযোগ।
Related Articles
সুষ্ঠুভাবেই শেষ হলো নবগ্রাম সেবক সংঘ ও সোসাইটির ৭৫ ও ৭৬ বছর পূর্তি উৎসব।
হুগলি, ৯ জানুয়ারি:- নবগ্রাম সেবক সংঘের প্লাটিনিয়াম জুবিলী উৎসব এবং নবগ্রাম সোসাইটির ৭৬ বছর বছরের পূর্তি উৎসব অনুষ্ঠিত হলো গত ৩১ শে ডিসেম্বর বছরের শেষ দিনে। ২০২৪ সালের পয়লা জানুয়ারি বর্ষব্যাপী এই উৎসবে সূচনা হয়েছিল। সারাবছর বিভিন্ন অনুষ্ঠানের পর পুরনো বছরের সমাপ্তি ঘটলো উৎসবের। শেষ দিনে প্রখ্যাত সংগীত শিল্পী নচিকেতা এবং বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের […]
পথ কুকুরদের খাওয়ানোর অপরাধে প্রতিবেশীর হাতে নিগৃহীতা যুবতী , লিলুয়ায় চাঞ্চল্য।
হাওড়া , ২২ সেপ্টেম্বর:- রাস্তার পথ কুকুরদের দু’বেলা খাওয়ানোর অপরাধে এক মহিলার প্রতি অভব্য আচরণ ও তার যুবতী মেয়েকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে হাওড়ার লিলুয়ায়। গত শনিবার রাতে ঘটনাটি ঘটে স্থানীয় সূর্যনগর এলাকায়। এই ঘটনায় প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। নিগৃহীতা যুবতী দিয়া বর্ধনকে সোমবার রাতে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা […]
পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বক্সে থাকছে ইউনিক আইডেন্টিটি নাম্বার সঙ্গে কিউআর কোডও।
কলকাতা, ১৮ জানুয়ারি:- রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ব্যালট বাক্স কিনতে চলেছে।গ্রাম পঞ্চায়েতের জন্য ২৯ হাজার, জেলা পরিষদের জন্য ৮৫ হাজার ছোট ব্যালট বাক্স এবং পঞ্চায়েত সমিতির জন্য ২৫ হাজার নতুন বড় ব্যালট বাক্স কেনার বরাত দেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ ছাড়াও ২০১৮ […]








