চিরঞ্জিত ঘোষ, ৩১ মার্চ:- বিজেপি র কিষান মোর্চার পক্ষ থেকে এদিন সকালে হুগলির ডানকুনির ১৩ ও ৯ নম্বর ওয়ার্ডের গরিব মানুষদের মধ্যে আলু , তেল , ডাল , সোয়াবিন , নুন এর প্যাকেট বিলি করা হল। ডানকুনি বিজেপির কিষান মোর্চার সভাপতি প্রবীর ভান্ডারী বলেন দেশে করোনার মতো ব্যাধি ছড়িয়ে পড়েছে। এদের হাত থেকে বাঁচতে জনসাধারণ লক ডাউনে রয়েছেন। শোচনীয় অবস্থা দিনআনি দিনখাই মানুষদের এ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদের পাশে দাঁড়াবো। তাই আজকে এই সমস্ত জিনিসপত্র তাদের হাতে তুলে দিলাম। যাতে তারা একটু রান্না করে খেতে পারেন। এখন দেশের যা অবস্থা সকল মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলতে হবে কোনো রকম রাজনীতির ভেদাভেদ করার সময়এটা নয় তাই আমরা মানুষের কাছে আবেদন করছি আপনারা ভাল থাকুন এবং এবং করোনার থেকে রক্ষা পেতে যা যা নির্দেশ চিকিৎসক ও প্রশাসন দিচ্ছেন তা মেনে চলুন।
Related Articles
হাওড়ায় ভোট গণনা কেন্দ্রের বাইরে ভীড় হটাতে লাঠিচার্জ নিরাপত্তা বাহিনীর।
হাওড়া, ১১ জুলাই:- হাওড়া সাঁকরাইলের সিকম ইঞ্জিনিয়ারিং কলেজের ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ। ভোট গণনাকেন্দ্রের গেটে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। ভোটকেন্দ্রে ঢোকার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করেন বলে অভিযোগ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠচার্জ করে নিরাপত্তা বাহিনী। Post Views: 370
হাওড়া ব্রিজে উঠে পড়লেন মহিলা। উদ্ধারে পুলিশ , দমকল।
হাওড়া, ৭ জুন:- রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তিনি নিজেকে ডলি ঘোষ বলে পরিচয় দেন। এদিন সন্ধ্যে ৬-২০টা নাগাদ তিনি সকলের নজর এড়িয়ে ৪নং পিলার ধরে উপরে উঠতে শুরু করেন। ট্রাফিক পুলিশের কর্মীরা তা দেখেই থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে নর্থ পোর্ট থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন […]
আলমপুরে মাল বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার মালপত্র
হাওড়া, ১৫ অক্টোবর:- ধূলাগোড় ব্রিজের কাছে হাওড়ার আলমপুরে মালবোঝাই লরিতে আগুন লেগে বিপত্তি। আলমপুর থেকে ওড়িশা যাচ্ছিল লরিটি। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। ওই লরিতে মাজন এবং ব্রাশ সহ অন্যান্য মালপত্র মজুত ছিল। এদিন দাউ দাউ করে জ্বলে যায় লরিটি। সমস্ত মালপত্র সমেত লরিটি পুড়ে ছাই হয়ে যায়। […]










