হুগলি ,২৮ মার্চ:- বেরাতে গিয়ে আটকে পড়া ৫০ জনকে বিমানে করে ঘরে ফেরালেন শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে লক ডাউনের আগে রিষড়া গ্রাম পঞ্চায়েতের বামুনারী গ্রামের বাসিন্দাদের ঘরে ফেরান। শুধু তাই নয় দিল্লী থেকে দমদম বিমান বন্দর হয়ে ঘরে ফেরার আগে প্রতিবেশীদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাদের হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন সাংসদ।প্রতিবেশীরা জানিয়েছেন প্রতি বছরের মতো স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে পাড়ার পরিবারগুলি পাঞ্জাব হয়ে হিমাচল হয়ে দিল্লী ঘুরে ঘরে ফেরার কথা ছিল। কিন্তু করোনা ত্রাসে লকডাউনের গেরোয় তারা অতি কষ্টে দিল্লীতে পৌছান। রবিবার বিকালে দিল্লী থেকে ফেরার কোন উপায় না পেয়ে পঞ্চায়েতের উপপ্রধান গৌতম চক্রবর্তী কে ফোন করেন আটকে থাকা গ্রাম বাসীরা। গৌতম ফোন করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে জানাতেই তিনি এক লপ্তে ৫০টি টিকিটের ব্যবস্থা করে আটকে থাকা ৫০জন পর্যটককে বাড়িতে ফেরান। উদ্যোক্তা তারক দাস বলেন, কল্যাণ বন্দ্যোপাধযায়ের মতো সাংসদ আমাদের পাশে না দাঁড়ালে আমরা হয়ত এই কঠিন সময়ে ঘরে ফিরিতে পারতাম না।যাই হোক তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সব সম্বব হয়েছে।সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের নেত্রী যে ভাবে রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করছেন। তাঁকে দেখে অনুপ্রাণিত হচ্ছি।
Related Articles
ভোটের একদিন আগেই বীরভূমে ৬ জন পুলিশ আধিকারিক নিযুক্ত করলো কমিশন।
কলকাতা , ২৮ এপ্রিল:- আগামী ২৯ শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের অষ্টম এবং শেষ দফার ভোটগ্রহণ হবে। বীরভূম কলকাতা উত্তর মালদা এবং মুর্শিদাবাদ এই চারটি জেলায় মোট কয়টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের একদিন আগে বীরভূম জেলায় ভোট প্রক্রিয়া কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬ জন পুলিশ আধিকারিক কে নিযুক্ত করলেন। […]
কথাশিল্পীর জন্মস্থান দেবানন্দপুরে পর্যটন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর।
হুগলি, ২১ ডিসেম্বর:- কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুরে পর্যটন কেন্দ্র গড়ে তুলবে পর্যটন দপ্তর ঘোষণা হয়েছিল চলতি বছরের ১৯ সেপ্টেম্বর শরৎ চন্দ্রের ১০৮ তম জন্ম বার্ষিকির অনুষ্ঠান চলার সময়। আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন হল। কলকাতায় ক্রিসমাস ফেস্টিভেল এর সূচনা অনুষ্ঠান থেকে যার ভার্চুয়াল সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্ম […]
আরামবাগে গ্রামীন পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি।
আরামবাগ, ১৬ ডিসেম্বর:- হুগলি জেলা গ্রামীন পুলিশের উদ্যোগে আরামবাগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। এই কর্মসূচিটি পরিচালনা করে আরামবাগ মহিলা থানা। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে আরামবাগ মহিলা থানার পুলিশ মোটর সাইকেল নিয়ে একটি মিছিল করে।গণপরিবহনে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কর্মসূচি বলে জানা গেছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল, […]








