হুগলি ,২৭ মার্চ:- লকডাউনের সময় আবারও মহতি উদ্যোগ “চুঁচুড়া আরোগ্যর”। চুঁচুড়ার এই স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য ইতিমধ্যেই করোনা মোকাবিলায় অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের বাড়ি-বাড়ি গিয়ে মাস্ক ও সাবান বিলি করেছে। এবারে একটানা ২১ দিন লকডাউনের ফলে অনেক অসহায় মানুষই খাদ্যসংকটে পড়বে। সে কথা বুঝতে পেরেই চুঁচুড়া আরোগ্য তাঁদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই মর্মে একটি বিজ্ঞপ্তি দেয়। আর এরপর থেকে সেই বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নাম্বারে একের পর এক ফোন আসতে থাকে।
সেইমত আজ সকাল থেকেই ফোনে যোগাযোগ করা প্রত্যেকের বাড়িতে চাল, ডাল, আলু, নুন, তেল প্রভৃতি পৌঁছে দেওয়ার তোরজোর শুরু হয়ে যায় চুঁচুড়া কারবালায় আরোগ্যর সদর দপ্তরে । এবিষয়ে আরোগ্যর পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ দত্ত বলেন আমরা একটা স্বেচ্ছাসেবি সংগঠন। সমগ্র বিশ্ব এখন করোনার আতঙ্কর জর্জরিত। এসময় বাংলার মানুষের জন্য যখন মুখ্যমন্ত্রী পথে নামতে পারে তখন আমাদের মত সংগঠনেরও এগিয়ে আসা উচিত। তিনি বলেন চুঁচুড়াবাসী আমাদের সাথে যোগাযোগ করলে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার পাশাপাশি চুঁচুড়ার প্রবীন নাগরিকদের জন্য অামরা লকডাউনের কদিন বিনা ব্যায়ে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ারও ব্যাবস্থা করেছি।Related Articles
করোনা আক্রান্ত তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
মালদা , ১৭ আগস্ট:- করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্রন্ত মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গতকাল তার সোয়াব টেস্ট হয়। রিপোর্ট কোভিড পজেটিভ এসেছে । বাড়িতেই রয়েছেন তিনি । সামান্য কাশির সমস্যা রয়েছে । সমস্যা বাড়লে কোভিড হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন তিনি। Post Views: 389
চলতি দুয়ারে সরকারে জমা করা প্রায় ৪১ লক্ষ মানুষের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছে দেবে।
কলকাতা, ২৬ এপ্রিল:- রাজ্য সরকার ষষ্ঠ দফায় চলতি দুয়ারে সরকার শিবিরে বুথ স্তরে জমা পড়া আবেদনের ভিত্তিতে প্রায় ৪১ লক্ষ মানুষের কাছে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ নবান্ন সভাঘরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরের সচিব, যুগ্মসচিবদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। […]
তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রবাসী ব্যবসায়ীর।
হাওড়া, ১৬ জুলাই:- বালির জনৈক তৃণমূল নেতার বিরুদ্ধে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে তোলাবাজির অভিযোগ জানালেন বালির এক প্রবাসী ব্যবসায়ী। রূপের সিংহ নামের ওই ব্যবসায়ী শনিবার সকালে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেন, যাতে তিনি পরিষ্কারভাবে বালির এক প্রভাবশালী তৃণমূল নেতার নামে তোলাবাজির অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বালির তিন নম্বর পুনম চাঁদ বাগারিয়া রোডের […]










