হাওড়া,২৭ মার্চ:- বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি বাজার এলাকায় কিছুটা ভিড় লক্ষ করা যায়।গত দুদিনের তুলনায় আজ সকাল থেকে হুগলি বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট শুনসান।জেলার একটি মহকুমা শ্রীরামপুরে বেশ কয়েকটি এলাকায় কিছু মানুষ প্রয়োজনীয় জিনিস ও ওষুধ কিনতে বাইরে বেরোতে দেখা গেল। এরই মাঝে শহরবাসীদের সতর্ক করতে পুলিশ ও পৌরসভার উদ্যোগ চলছে মাইকিং, এমনকি বিভিন্ন জায়গায় পুলিশি টহলদারী দিতে দেখা গেলো। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা রয়েছে সিভিক ভলেন্টিয়ার। এক রিক্সা চালক জানান লকডাউন ঘোষণা হয়েছে জানলেও পেটের টানে বাড়ীর বাইরে বের হয়েছেন। অন্যদিকে শ্রীরামপুর রেল স্টেশন চত্বরে বসে থাকা এক ভিক্ষুক জানালেন সকাল থেকে কোন কিছু খাবার জোটেনি। স্টেশন এলাকাতেই কোনরকমে থাকে।কেউ খাবার দিয়ে গেলে খাবার জুটছে। লকডাউন ঘোষণা হওয়ায় আজ কোন খাবার জোটেনি।
Related Articles
রাস্তার মাঝে কার গাড়ি ? বিশ্বকর্মা পুজোর সকালে স্কুটি ঘিরে চাঞ্চল্য ব্যাঁটরায়।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পূজার দিন সকাল থেকে চালকহীন এক স্কুটি ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন রাস্তায়। মধুসূদন পালচৌধুরী লেনে শুক্রবার ভোর থেকেই জলমগ্ন রাস্তায় চালকহীন ওই স্কুটি গাড়িটি চাবি লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। ব্যাঁটরা থানায় খবর দিলে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। রাস্তার মাঝে জলের মধ্যে স্কুটিটি […]
বিভিন্ন দপ্তরের সমন্বয়ের লক্ষ্যে উইনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার।
কলকাতা , ২১ জুলাই:- রাজ্য সরকারের প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের রূপায়নের বিভিন্ন স্তরে অগ্রগতি পর্যালোচনা করতে সংশ্লিষ্ট দপ্তর গুলির সুষ্ঠু সমন্বয় লক্ষ্যে ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। এশিয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্যের অর্থ দপ্তরের কাজকর্মের সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে এটি চালু হচ্ছে। ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলার জন্য অর্থ দপ্তর একটি দশ […]
পার্থ চ্যাটার্জির গ্রেফতারি ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়ায় অবরোধ বিজেপির।
হাওড়া, ২৩ জুলাই:- শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত তৃণমূল মন্ত্রী পার্থ চ্যাটার্জির গ্রেফতারি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগের দাবি তুলে রাস্তা অবরোধ করলো বিজেপি। শনিবার বিকেলে উত্তর হাওড়া মন্ডল ৩ এর উদ্যোগে আনন্দ সোনকরের নেতৃত্বে হাওড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল সাকেতের সামনে ওই রাস্তা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। পুলিশ এসে অবরোধকারীদের আটক করে। […]










