তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- প্রশংসনীয় উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত কোন্নগর পৌরসভা ।এদিন পৌরসভার পক্ষ থেকে একটি লঙ্গরখানা খোলা হয়েছে সেই লঙ্গরখানায় রান্না হচ্ছে দু’বেলা আহার। পুর প্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি জানালেন কোননগরেররের কোন মানুষ এই বিপদের দিনে যাতে না খেয়ে থাকেন তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা পুরসভার পক্ষ থেকে যতদিন এই বিপর্যয় চলবে আমরা এই কাজ করে যাব এই লড়াইয়ে স্থানীয় কিছু যুবক এগিয়ে এসেছেন ।এই বিপদের দিনে যারা খাদ্য সামগ্রী জোগাড় করতে পারছেন না যাদের রান্না করার ক্ষমতা নেই সেই সমস্ত মানুষদের জন্য আমরা রান্না করা খাবারের ব্যবস্থা করেছি। এবং আমরা ঠিক করেছি প্রতিদিন বিভিন্ন মানুষকে তাদের হাতে খাদ্যবস্তু দুপুরের খাবার তাদের দেয়া হবে ।এর সঙ্গে সঙ্গে পুর প্রধান জানিয়েছেন যে যে সমস্ত মানুষজন আসতে পারবেন না তাদের আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী ভ্যান রিক্সা করে তাদের বাড়ি বাড়ি খাবার-দাবার পৌঁছে দেবে ।মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই বিপর্যয় দিনে যেন কোন মানুষ অসুবিধার মধ্যে না পড়েন তার জন্যই আমরা পুর সভার পক্ষ থেকে এই ব্যবস্থা করেছি।
Related Articles
বড়দিনের আগেই সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২১ ডিসেম্বর:- বড়দিনের আগেই রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারিদের জন্য বড় উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের মঞ্চ থেকে তিনি নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই এই বাড়তি মহার্ঘ ভাতা কার্যকর হবে। আদালতের নির্দেশকে হাতিয়ার করে যখন […]
মন্ডলাইয়ের পথের কালীকে ভক্তদের বুক চিঁড়ে রক্তদান প্রাচীন প্রথা !
সুদীপ দাস, ৪ নভেম্বর:- পান্ডুয়ার মন্ডলাই একদা ছিল জনশূন্য এলাকা। মন্ডলাইয়ের উপর দিয়ে বয়ে যেত কঙ্ক নামক নদী। সেই নদীর তীরেই ছিলো শ্মশান। কথিত আছে সেই শ্মশানই ছিলো তন্ত্রসাধকদের পীঠস্থান। সেখানেই এক তন্ত্রসাধকের হাত ধরে কালী পুজো শুরু বলে লোকশ্রুতি রয়েছে। কালক্রমে এক গৃহিনী সেই পুজোর দ্বায়িত্ব পান। পরবর্তীতে তা চলে আসে বারোয়ারি কমিটির হাতে। […]
অসহ্য গরম ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ রাজ্যের।
কলকাতা, ২৬ এপ্রিল:- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অসহ্য গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সাধারণ মানুষকে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে।রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসময় সুস্থ থাকার জন্য বিভিন্ন পদক্ষেপ অবলম্বনের কথা বলা হয়েছে। নিয়মিত জলপান করা, সূর্যালোকে বেরনোর সময় হালকা ঢিলেঢালা পোশাক পরা, […]









