তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- করোনার ভয়াবহতা থেকে রিষড়া বাসীকে সজাগ থাকার অনুরোধ জানালেন রিষড়া পুরসভার কাউন্সিলার মনোজ গোস্বামী। মনোজবাবু বলেন করোনা মহামারীর রূপ নিয়েছে সারা পৃথিবী জুড়ে । আমাদের রাজ্যের মানুষ প্রথম কয়েকদিন এর সম্বন্ধে সজাগ ছিলেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মানুষ এর যে ভয়ঙ্কর রূপ তা অনুধাবন করতে পেরে সজাগ হচ্ছেন। ৯৯ শতাংশ মানুষ এখন ঘরের মধ্যে লকডাউনে রয়েছে। তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে বা কৃত্রিম অভাবের সৃষ্টি না হয় তার জন্য লক্ষ্য রাখা হচ্ছে । তার সঙ্গে সঙ্গে তিনি জনসাধারনের কাছে আবেদন করছেন অযথা ভয় পাবেন না। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ।এবং প্রশাসন যে ব্যবস্থা নিচ্ছেন ও নির্দেশ দিচ্ছেন তা না মেনে চলুন । আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রিষড়ার বিভিন্ন ওয়ার্ডে আমরা এই মহামারীর বিরুধ্যে লড়াই শুরু করছি ।তার সঙ্গে সঙ্গে আমাদের পুরসভার আপৎকালীন যে বাহিনী আছে তারা প্রত্যেকটি ওয়ার্ড গিয়ে জীবানুনাশক তেল স্প্রে ব্লিচিং পাউডার দিচ্ছে । আমরা মনে করি যদি আমরা ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা করোনার এই ভয়ঙ্কর থাবা থেকে বেরিয়ে আসতে পারবো।
Related Articles
পাহেলগাঁওয়ে বন্দী দশা থেকে মুক্তি চাইছেন হুগলির পর্যটকরা
হুগলি, ২৩ এপ্রিল:- মিনি সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল কালকেই,জঙ্গী হামলায় সেখানে যাওয়া হয়নি,কপাল জোরে বেঁচেছেন হগলির পর্যটকরা। হুগলি থেকে ২৫ জনের একটি পর্যটকদের দল কাশ্মিরে গিয়েছিলেন গত ১৬ তারিখে।২৮ তারিখ তাদের ফেরার কথা ছিল।গতকাল পহেলগাঁও এ জঙ্গী হামলায় তারা হোটেল বন্দী হয়ে পরেছেন। বেরোতে দেওয়া হচ্ছেনা। চুঁচুড়ার একটি ট্যুর সংস্থা থেকে নিয়ে যাওয়া হয় পর্যটকদের। […]
বিজেপিকে ভারতবর্ষ থেকে বোল্ড আউট করার হুঙ্কার পশ্চিম মেদিনীপুর এর সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর।
পশ্চিম মেদিনীপুর , ১৮ মার্চ:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা ও শালবনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে গড়বেতা 2 নম্বর ব্লকের আমলাশুলী ইন্দ্রনারায়ন হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,তৃণমূল কংগ্রেসের […]
আলু পেঁয়াজের কালোবাজারি রুখতে ইবি-র হানা হাওড়ার বাজারে।
Potatoes and onionsহাওড়া , ৭ নভেম্বর:- আলু পেঁয়াজের কালোবাজারি রুখতে শনিবার সকালে হাওড়ায় বেশ কয়েকটি বাজারে অভিযান চালাল হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট শাখা। এদিন সকাল থেকেই এনফোর্সমেন্ট শাখার টিম হাওড়ার কদমতলা বাজার, কালিবাবুর বাজার ও শিবপুর বাজারে অভিযান চালান।ইবি-র ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা এদিন হাওড়া শহরের বাজারগুলিতে খুচরো ও পাইকারি বিক্রেতাদের কাছে যান। বিক্রেতাদের কাছে […]









