তরুণ মুখোপাধ্যায়,২৪ মার্চ:- করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লকডাউন এর সময় সীমা এবং ব্যাপ্তি আরো বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান লকডাউন এর সময়সীমা ২৭ তারিখ মধ্যরাতের বদলে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে। গোটা রাজ্যে তা বলবৎ হবে।আজ বিকেল পাঁচটায় থেকেই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরিস্থিতির অস্বাভাবিকতা লক্ষ্য করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।অন্যদিকে করোনা ভাইরাস সংক্রমনের জেরে উদ্ভূত পরিস্থিতিতে রোজগার হীন অসংগঠিত ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী আজ প্রচেষ্টা নামে এক নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। এই প্রকল্পে আর্থিক সংকটে পড়া মানুষকে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ১৫ ই এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল পর্যন্ত এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা হবে। অন্যদিকে কভিড ১৯ এর সংক্রমনে লাগাম টানতে লকডাউন মেনে চলতে এবং দোকান বাজারে ভিড় না করতে মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন।
Related Articles
নবীন প্রবীনের ভারসাম্য রেখেই হুগলির ১৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ৫ মার্চ:- নবীন প্রবীনের ভারসাম্য রেখেই হুগলির ১৮ কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার পরেই দেখা যায় উত্তরপাড়া,চাঁপদানি,তারকেশ্বর, পান্ডুয়া, বলাগড়,সিঙ্গুর, হরিপাল সহ আরামবাগ মহকুমায় তিন কেন্দ্রের প্রার্থী বদল করেছেন নেত্রী।উত্তরপাড়ায় তারকা প্রার্থি কাঞ্চন মল্লিক, চাঁপদানীতে যুব সংগঠনের নতুন মুখ অরিন্দম গুই,পান্ডুয়াতে রত্না দে নাগ,তারকেশ্বরে রামেন্দু সিংহ […]
বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধী দলনেতার আনা অনাস্থা প্রস্তাব পেশ হবে ৬ তারিখ।
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাযের বিরুদ্ধে আনা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব আগামী ৬ তারিখ বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে ওই প্রস্তাব পেশের পর বিজেপির তরফে ৩০ জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কি-না। উল্লেখ্য দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া […]
স্কুলের সামনে জমছে জল,ডানকুনিতে পৌরসভা ঘেরাও পড়ুয়াদের।
হুগলি, ২৭ সেপ্টেম্বর:- ডানকুনি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে একটি ছোটদের স্কুলের সামনে সারাবছর জল জমা থাকে। এই নিয়ে ছোটরা ও অবিভাবকরা মিলে ডানকুনি পৌরসভা ঘেরাও করলো। ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ সুভাষ পল্লী এলাকায় শান্তি রঞ্জন প্রাথমিক বিদ্যালয়, নার্সারি থেকে ৪ ক্লাসের মোট প্রায় ২০০ জন ছোট ছোট স্কুল পড়ুয়া এখানে পরতে আসে। কিন্তু নিত্য দিনের […]








