হাওড়া , ২৩ মার্চ:- করোনা মোকাবিলায় সোমবার ২৩ মার্চ বিকাল ৫ টা থেকে লকডাউন হয়েছে হাওড়াতেও। রাজ্য সরকারের তরফ থেকে রবিবার এই ঘোষণা করা হয়। রেশন দোকান, মুদি, আনাজ, ফল, মাছ, মাংস, দুধের দোকান সহ অত্যাবশকীয় পণ্য এর আওতার বাইরে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সকাল থেকেই হাওড়ার বাজারগুলিতেও ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। সকলেই চান যত বেশি সম্ভব খাদ্য সামগ্রী বাড়িতে মজুত করে রাখতে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু জিনিসের দাম বাড়ানোর চেষ্টা করছেন অনেকে। পুলিশ বাজারগুলিতে নজর রেখেছে যাতে কোনওভাবেই কালোবাজারি না হয়। তবে, লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হাওড়ার মানুষ। কিন্তু এরকম চলতে থাকলে অনেক মানুষের রুজি রোজগারে যে প্রভাব পড়বে তা সকলেই মেনে নিচ্ছেন।
হাওড়ার এক বাসিন্দা পেশায় শিক্ষক অর্ণব দাস বলেন, “এই লকডাউন বৃহত্তর স্বার্থে করা হয়েছে। খাবার আমরা অল্প মজুত করে রাখতেই পারি। তবে মনে হয় না এতো কিছু সমস্যা হবে। আমরা ভাত, ডিম সিদ্ধ খেয়েও চালিয়ে নিতে পারব। যে কারণে লকডাউন করা হয়েছে সেটা যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে এনিয়ে অনেক সমস্যা হবে। অনেক দেশে করোনা সংক্রমণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গেছে। আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অনেক ভালো কাজ করছে। কিন্তু অনেক মানুষ এখনও সচেতন নন। চায়ের দোকানে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যারা দিন আনা দিন খাওয়া পরিস্থিতি তাদের ক্ষেত্রে এরকম চলতে থাকলে তারা এতে সমস্যায় পড়বেন। আমাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো।” হাওড়ার আরেক বাসিন্দা পেশায় জিম প্রশিক্ষক প্রমিত রায় বলেন, “সমস্যা তো হবেই। কিন্তু এই লকডাউনের প্রয়োজন ছিল। ভারতবর্ষের মতো জনবহুল দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে মহামারী আকার নেবে। সেক্ষেত্রে প্রচুর মানুষ মারা যাবে। এরজন্যই এই লকডাউন করার প্রয়োজন রয়েছে। আমরা বাড়িতে কিছু মাল কিনে রেখেছি। সব মাল যদি একাই কিনে নিই তাহলে অন্য মানুষের সমস্যা হবে। তাই যতটা প্রয়োজন আমাদের ততটাই জিনিস কেনা উচিত। এরকম চলতে থাকলে অনেক মানুষের রুজি-রুটির সমস্যা হবে।”Related Articles
হাওড়ার ফোরশোর রোডে পথ দুর্ঘটনায় পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু।
হাওড়া, ১৬ এপ্রিল:- হাওড়ার ফোরশোর রোডে পথ দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ডিউটি আসার সময় ওই ঘটনা ঘটে। ঘটনার পর ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশ কর্মীর নাম প্রসেনজিৎ সামন্ত। বাগনানের বাসিন্দা। প্রত্যেক দিনের মতো শনিবার সকালে তিনি কাজে […]
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারও মাঠে ফিরছেন মেসি।
স্পোর্টস ডেস্ক , ১১ সেপ্টেম্বর:- আগামী ৮ অক্টোবর আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতেই মাঠে ফিরতে পারবেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের একবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে। এর আগে গত কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি। তবে কনমেবল প্রধান আলেজান্দ্রো ডমিঙ্গোয়েজের সঙ্গে আলোচনার পর আর্জেন্টিনা […]
সুরেলা কণ্ঠে রিষড়া মেলার দর্শকদের মন জয় করে নিলেন ২০১৯ সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য।
হুগলি,১৪ জানুয়ারি:- হারহিম করা ঠান্ডাকে আজ হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাদারনের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালিন উৎসব হয়ে ওঠে। সুরেলা কণ্ঠে রিষড়া […]







