উঃ২৪পরগনা,৮ ডিসেম্বর:- বাবার অমতে মেয়ে বিয়ে করায় মেয়ের শ্বশুর বাড়িতে ঢুকে দাঁ ও কুড়োল দিয়ে এলো পাথারি কোপাল বাবা। ঘাড়ে, মাথায় হাতে পিঠে আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা মেয়ে। রবিবার সকালে ঘটনাটি অশোকনগর এগারো নম্বর ওয়ার্ডের গোলবাজার এলাকার ঘটনা। পরিবার সুত্রে জানা যায় মাস দুই আগে গোলবাজার এলাকায় শঙ্কর হালদার কে ভালেবেসে বিয়ে করে তেরো নম্বর ওয়ার্ডের বর্নালী মজুমদারের।
তারপর থেকেই একাধিক বার মারধর করে। রবিবার সকালে হটাৎ মেয়ের শ্বশুর বাড়িতে বাবা এসে এলোপাথারি কোপাতে থাকে। গুরতর আহত অবস্থায় অশোকনগর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। দাবি বিয়ের আগেও মেয়েটির উপর অত্যাচার চালাতো বাবা। সেকারনেই সে ভালবেসে বিয়ে করে বাড়ি ত্যাগ করেছিল।Related Articles
রাজ্যের পুলিশকে নিরাপত্তা দিতে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাতা , খুন্তি নিয়ে হঠাৎ হাজির হাওড়া থানার সামনে।
হাওড়া , ৫ সেপ্টেম্বর:- পুলিশেরই ‘নিরাপত্তা’ নেই হাওড়ায়। তাই পুলিশকে নিরাপত্তা দিতে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাতা, খুন্তি নিয়ে পাহারা দিতে হাজির হয়ে গেলেন হাওড়া থানার সামনে। শনিবার দুপুরে এমনই এক অভিনব কর্মসূচি নেয় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। পুলিশের নিরাপত্তায় এগিয়ে এলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।অভিনব কায়দায় থানার সামনে পুলিশের নিরাপত্তা দিতে হাজির হন তাঁরা। […]
ত্রিপুরা দেখে মানুষ আন্দাজ করতে পারছেন বাংলায় বিজেপি এলে কি হতো- দেবাংশু’।
হাওড়া, ২২ নভেম্বর:- পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ত্রিপুরায় বর্বরোচিত অগণতান্ত্রিক আক্রমণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে ধিক্কার সভা ও প্রতিবাদ মিছিল হলো হাওড়ায়। সোমবার দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে ধিক্কার সভা হয়। এরপর সেখান থেকে সালকিয়া চৌরাস্তা পর্যন্ত হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন […]
আসানসোলের মেয়ের বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার
প্রসেনজিৎ মাহাতো , ২২ নভেম্বর:- এক দিনের রাজা হওয়া যায় এমন একখানা দিনে। বয়েসের হিসেবও হয় আবার এই দিন এলেই। সে হোক। তবু জন্মদিন তো! কিন্তু কেউ যদি মনে মনে চায়, এবার জন্মদিনটা না আসলেই ভাল হত। তাহলে তাঁকে কী বলবেন? জীবন বিমুখ? না, অনেক সময় পরিস্থিতি মানুষের জীবনের সব হিসেব গোলমাল করে দেয়। ঠিক […]







