হুগলি , ২১ মার্চ:- উত্তর ভারত ঘুরে বাড়ি ঢোকার আগে গোটা বাসটাই পৌঁছে গেলো চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। গত ৬ই মার্চ চুঁচুড়ার গোরস্থান এলাকা থেকে একটি বাস ছাড়া হয় উত্তর ভারতের উদ্দেশ্যে। যাত্রীর সংখ্যা ছিলো প্রায় ৫০জন। আজ বাড়ি ফেরার আগে গোটা বাসটাই চলে আসে চুঁচুড়া সদর হাসপাতালে। সেখানে করোনা পরীক্ষার জন্য খোলা অতিরিক্ত আউটডোর কাউন্টারে শারীরিক পরীক্ষার পর তাঁদেরকে আপাতত হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়।
Related Articles
দক্ষিণেশ্বরে পুজো দিতে সস্ত্রীক রাজ্যপাল।
কলকাতা, ২৯ জানুয়ারি:- দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বেশ কিছুদিন অস্থায়ী রাজ্যপাল থাকার পর বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি দিয়ে বাংলা রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে […]
ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নির্ণয়ের পাশাপাশি টিকা দেওয়ারও উদ্যোগ থাকছে দুয়ারে সরকার কর্মসূচিতে।
কলকাতা, ২৯ জানুয়ারি:- দুয়ারে সরকার কর্মসূচির আওতায় এবার চোখ পরীক্ষা, ডায়বেটিস-সহ বিভিন্ন রোগ নির্ণয়ের সুযোগের পাশাপশি করোনা টিকা দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্যদফতরকে যুক্ত করা হয়েছে। এলাকার কোনও একটি ক্লাব বা সংগঠন বা পঞ্চায়েত অফিসে করোনার টিকা নিয়ে যাওয়া হবে। যাঁরা এখনও করোনার প্রথম, দ্বিতীয় ডোজ পাননি […]
জগৎবল্লভপুরে সমাজ বিরোধীদের তাণ্ডবে আতঙ্কিত মানুষ।
হাওড়া, ২৭ নভেম্বর:- গভীর রাতে বাড়ি থেকে ডেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ এক ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম অসিত ভুঁইয়া। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। এলাকায় দর্জির কারিগর হিসেবেই পরিচিত ওই ব্যক্তি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় […]











