সোজাসাপটা ডেস্ক , ২০ মার্চ:- অবশেষে দীর্ঘ সাতবছর পর ফাঁসি হয়ে গেল নির্ভয়ার চার খুনি-ধর্ষকের। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় দিল্লির তিহার জেলে মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় সিংকে একইসঙ্গে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বরডিসেম্বরের ঘটনা। দিল্লিতে নির্ভায়কে চলন্ত বাসে ধর্ষণ করে খুন করেছিল । মোট অপরাধী ছিস ৬ জন। একজন নাবালক বলে ছাড়া পায়, আরো একজন জেলেই আত্মহত্যা করে। ফাঁসির আধঘণ্টা পর্যন্ত দেহগুলি ঝুলিয়ে রাখার পর চারজনকেই মৃত বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। চারজনের দেহ নিয়ে যাওয়া হয় দীনদয়াল উপাধ্য়ায় হাসপাতালে। সেখানে তাদের দেহের ময়নাতদন্ত হবে। জানা গিয়েছে, ওই চারজন ফাঁসির আগে তাদের কোনও শেষ ইচ্ছার কথা জানায়নি।
Related Articles
হাওড়া জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ করল সিটু।
হাওড়া, ৮ সেপ্টেম্বর:- হাওড়া জুটমিল খোলার দাবিতে জি টি রোড অবরোধ করল সিটু। দীর্ঘদিন ধরে হাওড়া জুটমিল বন্ধ থাকায় বুধবার সকালে জি টি রোডের উপরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাম সংগঠন সিটু’র কর্মী সমর্থকরা। রাস্তার উপর বসে স্লোগান দিতে থাকেন তারা। অবরোধের নেতৃত্ব দেন সিটু নেতা দীপক দাশগুপ্ত। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার […]
আইসিইউ-তে মহারণ! হাসপাতালে শুয়েই যুদ্ধ দেখার প্রস্তুতি চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৮ ডিসেম্বর:- একেই বলে হয়তো ফুটবল পাগল বাঙালী। অলিগলি ছাড়িয়ে ফুটবল জ্বর এবার চিকিৎসা কেন্দ্রের ভিতর। রোগীদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ফাইনাল দেখানোর প্রস্তুতি আইসিইউ-র ভিতর। চুঁচুড়ার কপিডাঙ্গায় অজন্তা নার্সিং হোম কর্তৃপক্ষ রোগীদের অনুরোধে আইসিইউ-র ভিতরেই বড় স্ক্রিনে টিভি দেখার ব্যবস্থা করেছে। আজ সকাল থেকেই আইসিইউ-র ভিতর ফুটবল উন্মাদনা। অসুস্থ রোগীরাই আজ যেন […]
বৈদ্যবাটিতে পুকুর ভরাটের নামে মিথ্যা অভিযোগ দিয়ে শাসকদল কে চাপে ফেলার চেষ্টা বিরোধীদের।
তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:- শেওরাফুলি- বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি পুকুরকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়ে গেছে এলাকাবাসীদের বক্তব্য এখানে দীর্ঘদিন ধরে একটি পুকুর আছে। মালিকানাবিহীন এই পুকুরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে বুঝে আসছিল । কিন্তু ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুবীর ঘোষ এর ঐকান্তিক চেষ্টায় যাতে সেটি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হয়ে ওঠে এবং […]










