হাওড়া , ১৮ মার্চ :- করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া পুরসভা ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য প্রায় শতাধিক আইসোলেশন বেডের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। তবে এবিষয়ে পুরসভার কমিশনার কোনও মন্তব্য করতে রাজি হননি।
হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য জানান, গত কয়েকদিন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে প্রায় ১০০টি বেড থাকছে। সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। অন্যদিকে, উত্তর হাওড়ার গোলাবাড়ির এক বাসিন্দা হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সূত্রের খবর। তাঁকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।গত এক তারিখ নিউইয়র্ক থেকে তিনি দেশে ফিরেছিলেন। এরপর বেঙ্গালুরু যান। জ্বর, সর্দির উপসর্গ থেকে অসুস্থ বোধ করায় বুধবার তিনি নিজেই হাওড়া জেলা হাসপাতালে আসেন। সেখান থেকে তাঁকে সত্যবালা আইডি হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। তবে, সরকারিভাবে এই খবর জানা যায়নি।Related Articles
স্বামীর আত্মহত্যার দৃশ্য ক্যামেরাবন্দী করে জেল হেফাজতে গেল স্ত্রী।
হাওড়া , ১৩ এপ্রিল:- স্ত্রীর মোবাইলে অন্য পুরুষের সঙ্গে নিজের স্ত্রীর ছবি দেখে আত্মঘাতী যুবক। আর সেই আত্মহত্যার ভিডিও করলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ায় বালির তর্ক সিদ্ধান্ত লেনে। যুবকের মৃত্যুর দু’দিন পর উদ্ধার হয় মোবাইল। মোবাইল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বালি থানার পুলিশ সোমবার বিকেলে গ্রেফতার […]
পৌর ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু আরামবাগে।
আরামবাগ, ৬ ফেব্রুয়ারি:- পৌর ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু করলো পুলিশ প্রশাসন। এদিন আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডের কালীপুর ও হরপুর এলাকায় আরামবাগ পৌর নির্বাচনের প্রাক্কালে আরামবাগ থানার পুলিশের রুট মার্চ হয়। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। যাতে করে তারা নির্ভয়ে ভোট দিতে পারে। উল্লেখ্য আরামবাগ পৌরসভার ১৯ টি ওয়ার্ডের মধ্যে ১২ […]
ভোকেশনাল শিক্ষক এবং প্রশিক্ষকরা উৎসব ভাতা পেতে চলেছেন।
কলকাতা , ১২ মে:- এ বছর থেকে ভোকেশনাল শিক্ষক এবং প্রশিক্ষকরা উৎসব ভাতা পেতে চলেছেন। ২০২১ সালে থেকে ঈদ এবং শারদ উৎসব এর আগে এই ভাতা দেওয়া হবে। তাঁরা এক কালীন ৪৫০০ টাকা উৎসব ভাতা হিসেবে পাবেন। কিছু কর্মী ৪০০০ টাকা পাবেন। ১৪ বছর পর তারা এই সুযোগ পাচ্ছেন বলেই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন রাজ্য […]







