হুগলি,১৮ মার্চ :- করোনা আতঙ্কে মাস্কের চাহিদা তুঙ্গে। দেখা মিলছে না ভাইরাস নিরোধক এন ৯৫ মাস্ক। সাধারন মাস্কেরও চাহিদা তুঙ্গে। মাস্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক কালোবাজারি। মাস্কের জোগান বাড়াতে এবার দর্জির দোকানগুলিতেও এবার অর্ডার আসছে। রেডিমেডের যুগে এমনিতেই পুজোর সময় ছাড়া টেলারিং-এর দোকান গুলি মাছি মারে। তাই আপাতত জামা কাপড় তৈরীর পাট চুকিয়ে মাস্ক তৈরীতে নেমেছেন শ্রীরামপুর স্টেশন এলাকার টেলারিং ব্যাবসায়ী গুলাম রাব্বানি আনসারি। দিনরাত এক করে তাঁর দোকানে চলছে মাস্ক তৈরীর কাজ। পুজোর সময়ের মত কারিগরের সংখ্যাও বাড়িয়েছেন গুলাম সাহেব। প্রায় দশজন কর্মী এখন নাওয়া-খাওয়া ভূলে মাস্ক তৈরী করছেন। ধুলো-বালি থেকে বাঁচতে এসময়ে আপাতত পর্দার আড়ালে থাকা সেলাই মেশিনগুলির খটখট শব্দে চলতে শুরু করেছে। গুলাম সাহেব বলেন বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ মাস্কের অর্ডার আসছে তাই জামা-প্যান্ট তৈরীর পাট গুটিয়ে দিনরাত এক করে মাস্ক তৈরী করে চলেছি।
Related Articles
অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, হাওড়ায় দিনভর পূজা-পাঠ, হোম-যজ্ঞ।
হাওড়া, ২২ জানুয়ারি:- অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে হাওড়া সদর বিজেপি সাংগঠনিক জেলার মধ্য হাওড়া মন্ডল ২ এর তরফ থেকে সোমবার ২৪ নম্বর ওয়ার্ডে সোনারতরী ভবনের সামনে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান লাইভ জায়েন্ট স্ক্রিনিং-এর মাধ্যমে ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি এদিন রামপূজার আয়োজন করা হয় এবং পুজার প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হয়। এদিন […]
আলকায়দা জঙ্গিদের ধরা পড়ার পর বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব রাজ্যপাল।
কলকাতা , ২১ সেপ্টেম্বর:- মুর্শিদাবাদ ও কেরল থেকে এরাজ্যের বাসিন্দা আলকায়দা জঙ্গিদের ধরা পড়ার পর থেকে রাজ্যের বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার শুধু উদ্বেগ বা ক্ষোভ প্রকাশে থেমে না থেকে সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন তিনি। রাজ্য পুলিশের ডিজি’র কাছে চিঠি দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে […]
সাত সকালেই হুগলি-চুঁচুড়া পৌরসভার সামনে বিক্ষোভ ঠিকাকর্মীদের।
সুদীপ দাস ,২ জুলাই:- পুরমন্ত্রী ঘোষনার পরও এখনও হুগলি-চুঁচুড়া পৌরসভায় নতুন নিয়োগ বাতিল করা হয়নি। এরই প্রতিবাদে দিন কয়েক ধরে আন্দোলনে নেমেছে পুরসভার অস্থায়ী কর্মীরা । কোন সুরাহা না হওয়ায় এবারে অস্থায়ী কর্মীরা তাঁদের আন্দোলন তীব্র থেকে তী্রতর করলো। বৃহস্পতিবার সাত সকালেই অস্থায়ী কর্মীরা জমায়েত হয় পুর গেটের সামনে। পুরসভার গেট আটকে চলে চরম বিক্ষোভ। […]







