হুগলি,১৬ মার্চ :- গোটা দেশে করোনার জেরে সরকারী সতর্কতায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারী হয়েছে,তার জেরে একাধিক ধর্মস্থানে ভক্তদের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ, এবার সেই পথে হেঁটে কামারপুকুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে ভাইরাস প্রতিরোধের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার অর্থাৎ ১৬/০৩/২০২০ থেকে অনির্দিষ্ট কালের জন্য রামকৃষ্ণ মঠ ,কামারপুকুরে ভক্তদের জন্য দুপুরে প্রসাদ বিতরন বন্ধ থাকবে। মঠে আগত ভক্তবৃন্দরা শ্রীরামকৃষ্ণ মন্দিরে একে একে প্রনাম করতে পারবেন। ভিতরে দলবদ্ধভাবে বসতে পারবেন না। সন্ধ্যারতির সময়ে ভক্তদের মন্দিরে বসার ব্যবস্থা থাকবে না। ঐই সংক্রান্ত সকল অনুসন্ধানের উত্তর ১৪/০৪/২০২০ তারিখের পর দেওয়া হবে বলে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রামকৃষ্ণ মঠ।। মঠের অধ্যক্ষ লোকোত্তরানন্দজী মহারাজ বলেন,করোনা ভাইরাস নিয়ে বেলুড় মঠের সিন্ধান্তের পর কামারপুকুর মঠে ও সাবধানতা অবলম্বন করা হল।।এখানে রোজ ই হাজার হাজার মানুষ আসেন তাই এক ই নিয়মে আমরা কামারপুকুরে সাবধানতা অবলম্বন করলাম। আগামী এপ্রিল মাসের ১৪ তারিখ অবধি প্রসাদ বিতরন বন্ধ থাকবে।
Related Articles
মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত।
কলকাতা ,২৪ জানুয়ারি:- গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উদযাপন উৎসবের সূচনা মঞ্চে মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত। তৃণমূল কংগ্রেসের নেতা ও বুদ্ধিজীবীদের একাংশ ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর অপমান প্রসঙ্গে সরব হয়েছেন। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর আচরণের পাল্টা সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কবীর […]
এরাজ্যে নভেল করোনা ভাইরাসে কোন আক্রান্তর খবর নেই – মুখ্যমন্ত্রী।
কলকাতা,১১ মার্চ :- রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম […]
সরকারের ১০ বছরে তৃণমূলের রিপোর্ট কার্ড প্রকাশ হাওড়ায়।
হাওড়া , ১০ ডিসেম্বর:- ২০১১-২০২০ বিগত দশ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় সদর অফিসে এক সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অরূপ রায়। ওই সাংবাদিক বৈঠকে তিনি রিপোর্ট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য, বিদ্যুৎ, সড়ক, জল, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন থেকে শুরু […]






