প্রদীপ সাঁতরা,১৬ মার্চ :- স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তিকে সামনে রেখে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং বৃদ্ধাশ্রমের দরজায় দরজায় গিয়ে আবাসিকদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করলেন তারা। পাশাপাশি প্রত্যেক আবাসিকদের মধ্যেই সচেতনতা ছড়িয়ে দিলেন ইসলামপুরের অন্যভুবন নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থার মহিলা সদস্যরা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের কালাগছ সুভাষ নগর এলাকার ডিবিএম বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদেরকে সচেতন করা হয় বলে জানান সংস্থার সভাপতি অর্পিতা দত্ত। তিনি বলেন, এখানকার আবাসিকরা করোনা ভাইরাস সম্পর্কে অনেক তথ্য জানেন না। তাই তাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন সংশ্লিষ্ট বিষয় সচেতনতার পাশাপাশি সংস্থার অন্যান্য খরচ বাঁচিয়ে বৃদ্ধাশ্রম এর অসহায় আবাসিকদের পেটপুরে ছিল খাওয়ানোর ব্যবস্থাও। এদিন সংস্থার মহিলা সদস্যরা যথাক্রমে সম্পা শেঠ, মৃদুলা শিকদার, তপতী সিকদার, মিতা দত্ত, গৌতমী সাহু, মঞ্জরী পালরা একজোট হয়ে প্রত্যেককে বিষয়টি বুঝিয়ে দেন এবং সচেতন করেন।
Related Articles
সাইক্লোন ইয়াশ সতর্কতা , বাতিল ট্রেন।
হাওড়া , ২২ মে:- ‘ইয়াশ’ সাইক্লোনের সতর্কতা হিসেবে হাওড়ার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। আগামী ২৫, ২৬ ও ২৭মে, ০২০৭৩ আপ ও ০২০৭৪ ডাউন হাওড়া-ভুবনেশ্বর, ০২০৮৭ আপ ও ০২০৮৮ ডাউন হাওড়া-পুরী, ০২৭০৩ আপ ও ০২৭০৪ ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ, ০২৮২১ আপ ও ০২৮২২ ডাউন হাওড়া-চেন্নাই, ০২৮৭৩ আপ ও ০২৮৭৪ ডাউন হাওড়া-যশবন্তপুর, ২৫ ও ২৬মে, […]
চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে লকেট।
হুগলি, ২৫ জুন:- ১৯৭৫ সালের আজকের দিনে দেশব্যাপী জরুরি অবস্থা জারি হয়েছিলো। এই দিনটিকে স্মরন করে প্রত্যেক বছর অবস্থান বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসুচি পালন করে ভারতীয় জনতা পার্টি। চুঁচুড়ার আয়োজিত বিজেপির এই কর্মসুচিতেই উপস্থিত হন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন ঘড়ির মোড়ের পাদদেশে বসে পরে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। এখানে মূলত পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার […]
মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের অপমানের প্রতিশোধ, প্রেমিককে ধারালো অস্ত্রের কোপ ছেলের।
নদীয়া, ১৩ মার্চ:- নদীয়ার শান্তিপুর বাইগাছি পাড়ায় নিজের বাড়ির সামনেই ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ খেতে হল এক হোটেল ব্যবসায়ী কে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় অন্য পাঁচটা দিনের মতন কল্যান গুহ তিনি তার হোটেল থেকে মোটরসাইকেলে চেপে বাড়িতে ফিরছিলেন, পথের মাঝেই ওই এলাকার যুবক সায়ন্তন সাহা হঠাৎ তাকে দাঁড় করিয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে […]







