হাওড়া,১৫ মার্চ :- বাড়ি থেকে কাজে বেরিয়ে অস্বাভাবিক মৃত্যু হল হাওড়ার বেলুড়ের বাসিন্দা এক যুবকের। রবিবার দুপুর নাগাদ গোলাবাড়ি এলাকার এসি মার্কেট সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কি কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা কেউই বুঝে উঠতে পারছেন না। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের দাবি সে আত্মহত্যা করতে পারেনা। এর পিছনে অন্য কারণ রয়েছে। পুলিশ তা তদন্ত করে দেখুক। সূত্রের খবর, বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডে মা-বাবার সঙ্গেই থাকতেন রাজা ঘোষ(১৯) নামের ওই যুবক। পরিবারের দাবি এদিন সকালে শিয়ালদায় রান্নার কাজে যাবে বলে রাজা বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি সেখানে না গিয়ে ইলেক্ট্রিকের কাজ করতে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার এসি মার্কেটে চলে আসেন। সেখান থেকেই দুপুরে বেলুড়ের বাড়িতে খবর আসে তাকে ঝুলন্ত অবস্থায় বন্ধ ঘরের মধ্যে দেখা গেছে। পুলিশ গিয়ে তার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনা খতিয়ে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ।
Related Articles
কামারপুকুর মঠে মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।
হুগলি , ১ জানুয়ারি:- পয়লা জানুয়ারি আজকের দিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। এই কল্পতরু উৎসব কে কেন্দ্র করে কামারপুকুর মঠ ও মিশনের ভক্ত সমাগম হয়। এবছরও কল্পতরু উৎসব যথারীতি নিয়ম মেনে কামারপুকুর মঠ মিশনের চলছে। প্রতিবছরই এই উৎসব উদযাপন করা হয়। ঠিক একইভাবে এ বছরও সমস্ত নিয়ম মেনে চলছে কল্পতরু উৎসব। কিন্তু কেবলমাত্র […]
জৈন হাওয়ালা মামলায় তার যোগ সম্পর্কে রাজ্যপাল যা বলেছেন তা অর্ধসত্য – সুখেন্দু শেখর রায়।
কলকাতা, ২৯ জুন:- জৈন হাওয়ালা মামলায় তার যোগ সম্পর্কে রাজ্যপাল জগদীপ ধনকর অর্ধসত্য বলছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে দলের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, রাজ্যপাল যা বলেছেন তা অর্ধ সত্য। ডায়েরির পাতায় শেষ নাম রয়েছে জগদীপ ধনখড়ের। কেলেঙ্কারিতে নাম জড়ানো জগদীপ ধনখড় এবং রাজ্যপাল একই ব্যাক্তি কিনা তা তাঁর […]
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের অভিনব প্রতিবাদ বৈদ্যবাটিতে।
হুগলি ,১৭ ডিসেম্বর:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে উনুন জ্বালিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো তৃণমূল। এদিনের প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য মাননীয় শ্রী সুবীর ঘোষ। বৃহস্পতিবার শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের গ্যাসের মূল্য প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি পালন করে বৈদ্যবাটি গ্যাস […]








