হুগলি,১৪ মার্চ :- সারা দেশ করোনা নিয়ে সতর্কতা অবলম্বন করছে। সেখানে ব্যাতিক্রম শুধু পশ্চিমবঙ্গ। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এখনও টনক নড়েনি। যদিও করোনা আতঙ্কে আগামি সোমবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা আজই ঘোষনা করেছে রাজ্য সরকার। সে বিষয়ে তিনি বলেন আরও আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিলো। আজ হুগলির ওলাইচণ্ডী তলায় করোনা প্রসঙ্গে এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন ওলাইচন্ডিতলায় শতাধিক বছরের পুরোনো বার্ষিক পুজোপাঠের অনুষ্ঠানে এসে পুজো দেন তিনি। পুজো দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মায়ের পুজো তাই এসেছি। সকলকে বলবো জমায়েত না করে পুজো দিয়ে বাড়ি চলে যান। এদিন তিনি সম্প্রতি হুগলি-চুঁচুড়া পুরসভায় নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির প্রতিবাদেও মুখ খোলেন তিনি। অন্যদিকে সাংবাদিকদের সাথে তৃণমূলের জলযোগ প্রসঙ্গে তিনি বলেন এই দল সাংবাদিকদের সবথেকে বেশী সমালোচনা করে। তাঁরাই আজ সাংবাদিকদের সাথে জলযোগ করছে।
Related Articles
প্ররোচনা মূলক মন্তব্য যারাই করছেন তাদের প্রচার থেকে সরিয়ে দেবার দাবি কমিশনে জানালেন সুজন চক্রবর্তী।
কলকাতা , ১৩ এপ্রিল:- নির্বাচনী প্রচারে যারাই প্ররোচনা মূলক মন্তব্য করেছেন তাদেরকেই প্রচার থেকে সরিয়ে দিতে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। প্ররোচনা মূলক মন্তব্য করায় নির্বাচন কমিশন বিজেপি নেতা রাহুল সিনহা কে ৪৮ ঘণ্টার জন্য প্রচার থেকে সরিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে সুজন বাবু আজ একথা […]
তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে উত্তপ্ত আরামবাগ।
আরামবাগ, ১৫মে:- হুগলি জেলার আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের মীরপাড়া এলাকায় তৃনমুল ও বিজেপি সংঘর্ষের জেড়ে রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। ঘটনাস্থলে পুলিশ। আহত ওই বিজেপি কর্মীর নাম হারাধন দোলুই। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিজেপি কর্মী হারাধন দোলুই বাড়ি থেকে বের হলে তৃনমুল কর্মীরা তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে বচসা শুরু […]
নন্দীগ্রামের ঘটনায় সরকারের জমা দেওয়া রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
কলকাতা , ১২ মার্চ:- পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনা নিয়ে রাজ্য সরকার আজ মুখ্য নির্বাচনি আধিকারিক এর কাছে রিপোর্ট জমা দিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনি আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। রিপোর্ট খতিয়ে দেখে কমিশন যেমন নির্দেশ দেবে সেই মতো কাজ হবে বলে […]








