হুগলি, ১১ মার্চ :- তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের। এই অভিযোগের ভিত্তিতেই আজ সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ আন্দোলনে নামলো। এদিন তাঁরা পৌরসভার সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হয়। পাশাপাশি তাঁদের দাবি নিয়ে তাঁরা পৌরসভায় ডেপুটেশন জমা দেয়। যদিও আজ পৌরসভায় পুরপ্রধান কিংবা উপপুরপ্রধান না থাকায় তাঁরা রিসিভিং কাউন্টারে ডেপুটেশন জমা দেয়। পৌর ভোটের মুখে হুগলি-চুঁচুড়া পৌরসভার এই দুর্নীতির বিরুদ্ধে বামেদের আন্দোলন জারি থাকবে বলে নেতৃত্বরা জানান। পুরসভা সূত্রে খবর এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৭জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে চুঁচুড়া শহরে।
শহরের মোট ৭টি কেন্দ্রে পরীক্ষাও হয়। গত ৪ঠা মার্চ ভাইবার জন্য ৪১৩জনের একটি তালিকা পৌরসভার ওয়েবসাইটে বের হয়। অভিযোগ ৪ তারিখেই আরও একটি তালিকা প্রকাশ পায় ওই সাইটে যেখানে ৬জনের নাম অতিরিক্ত ছিলো। এতেই শেষ নয় দু’দিন পর অর্থাৎ ৬ই মার্চ প্রথম তালিকার তুলনায় অতিরিক্ত ২০জনের রোল নাম্বার যুক্ত হয়ে আরও একটি তালিকা প্রকাশ পায়। এই খবর প্রকাশ্যে আসতেই পুরসভার অন্দরে তোলপাড় শুরু হয়। তৃণমূল পরিচালিত এই পৌরসভার বিরোধী দলনেতা সিপিএমের সমীর মজুমদার বলেন। আজ অবধি কোন সরকারী পরীক্ষায় ভাইবার জন্য দু’বার তালিকা প্রকাশ হয়নি। এথেকেই পৌরসভার এই নিয়োগে অ-স্বচ্ছতা ও দুর্নীতি স্পষ্ট। তৃণমূল পয়সার বিনিময়ে অতিরিক্ত পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছে। স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষার দাবীতে আমরা আন্দোলনে নামবো। বিষয়টি জানাজানি হতে চোখ কপালে উঠেছে নিয়োগের পরীক্ষায় বসা চাকুরীপ্রার্থীরাও। তাঁরাও চায় আবার নতুন করে পরীক্ষা হোক।Related Articles
আতশকাচে জামাত যোগ , নিমতিতার তদন্তে এনআইএ ।
কলকাতা , ২ মার্চ:- মুর্শিদাবাদের নিমতিতা রেলস্টেশনে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপরে হামলা ও বোমা বিস্ফোরনের ঘটনার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ইতিমধ্যেই সংস্থার তদন্তকারীরা রাজ্য গোয়েন্দা সংস্থা সি আই ডি এবং এই ঘটনায় গঠিত রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিটের সঙ্গে কথা বলেছে বলে […]
আরামবাগে লকডাউন সফল করার অন্যতম কারিগর নেপাল মালাকার।
আরামবাগ , ১ জুন:- করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আতঙ্কে জর্জরিত সারা দেশের মানুষ।দেশের রাজ্য সরকারগুলি নিজের রাজ্যের মানুষের স্বার্থ কিছু ছাড় দিয়ে লকডাউন ঘোষনা করেছেন। তাতে সফলতাও মিলছে। করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। সেই মতো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে লকডাউন। হুগলি জেলার আরামবাগে এই লকডাউন সফল করার ক্ষেত্রে অন্যতম কান্ডারি হলেন আরামবাগ মহকুমা প্রশাসনের […]
ফুটবল লিগ শুরুর আগেই ইতালিতে বিক্ষোভের আঁচ !
স্পোর্টস ডেস্ক, ২৭ মে:- করোনার প্রকোপ একটু কমতেই ইতালিতে ফুটবল লিগ শুরুর প্রস্তুতি নিয়েও, প্রত্যাবর্তনের আগেই বিতর্ক। ইতালির ফুটবল ফেডারেশনের কর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ইতালির সময় অনুযায়ী কয়েকটা ম্যাচ হবে দুপুর সাড়ে চারটে। যার পরই জুভেন্তাস, এসি মিলান, ইন্টার মিলান,রোমা, ইটালিয়ান সিরি এ’র প্রতিটা হেভিওয়েট ক্লাবই প্রশ্ন তুলে দিয়েছে, কী ভাবে গ্রীষ্মের এমন তীব্র দাবদাহে […]








