হুগলি,৮ মার্চ:- উদ্দেশ্য ছিলো গ্রামের স্বাস্থ্য ব্যাবস্থায় আমূল পরিবর্তন আনা। সেই উদ্দেশ্য নিয়েই পথ চলা শুরু করেছে হুগলির চন্ডিতলার অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশন। পথচলা শুরু করার পর থেকেই তারা চন্ডীতলা ব্লকের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নিজেদের কর্মীদের দক্ষতা বাড়াতে বিশিষ্ট চিকিৎসক দের দিয়ে হাতে কলমে ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সংস্থার দ্বিবার্ষিক আলোচনা সভা উপলক্ষে চন্ডীতলা ব্লক এর চন্ডীতলা হাটের কাছে বিনা ব্যায়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। চন্ডীতলা হাট এলাকা মূলত ব্যবসায়িক এলাকা। এই এলাকায় শ্রমিকরা যাতে তাঁদের কাজ বন্ধ করে স্বাস্থ্য পরীক্ষা না করতে হয় সেজন্য এই এলাকাতেই তারা এই শিবিরের আয়োজন করে। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্যকর্মী ফেডারেশনের উদ্যোগে সংস্থার স্বাস্থ্যকর্মীদের উন্নত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এদিন।
Related Articles
ভূমি সংস্কার দপ্তরের কাজকর্ম নিয়ে ফের সতর্ক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্ক করে দিয়েছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভূমি দফতরের আয়োজিত অনুষ্ঠানেই তিনি ওই দফতরের আধিকারিকদের মানুষের সঙ্গে সদয় ব্যবহার করতে এবং সতর্ক ভাবে দ্রুত কাজ করার নির্দেশ দেন।তিনি বলেন, “মানুষ বিভিন্ন কাজে প্রায়শয়ই ভূমি দপ্তরের দ্বারস্থ হন। আপনারা তাঁদের ফিরিয়ে না দিয়ে কাজটা […]
ফের লাল-হলুদে লেগে গেল ক্লাব বনাম ইনভেস্টার
প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- আইএফএ শিল্ড, পুরুষ ক্রিকেট দল নিয়ে চূড়ান্ত নাটক হয়েছিল। এবার মহিলা ফুটবল দল নিয়েও ইস্টবেঙ্গল ক্লাব বনাম এসসি ইস্টবেঙ্গল লেগে গেল। আইএসএল শুরুর হচ্ছে। তবু লালহলুদ গনগনে। উত্তাপ কমতেই চাইছে না। স্পোর্টিং রাইটস এসসি ইস্টবেঙ্গলের হাতে। মহিলা ফুটবল দল নিয়েও তারদেরই মাথা ঘামানোর কথা। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। শুক্রবার […]
রণদেব বসু করোনা ভাইরাস, বিস্ফোরক অভিযোগ এনে ভিন রাজ্যের পথে দিন্দা।
স্পোর্টস ডেস্ক , ২২ জুন:- “রণদেব বসু আমার জীবনে করোনা ভাইরাস। ওর জন্যই বাংলা ছাড়তে বাধ্য হলাম।” বিস্ফোরক অভিযোগ আনলেন বাংলার দলের বিগত ১০ বছর ধরে সর্বোচ্চ উইকেট প্রাপক, সেরা ফাস্ট বোলার অশোক দিন্দা। গত মরসুম চলাকালীন রঞ্জির মাঝপথে বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বিবাদে জড়ান দিন্দা। তারপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলার দল থেকে বাদ […]







